অস্ট্রেলিয়া সফর থেকেও ছিটকে গেলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪১



অস্ট্রেলিয়া সফর থেকেও ছিটকে গেলেন ডি ভিলিয়ার্স ফিটনেস পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন দলের অনুশীলনে। প্রত্যাশা ছিল অধিনায়কের ইতিবাচক ফল পাওয়ার। কিন্তু হলো না। ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারেননি এবি ডি ভিলিয়ার্স। শুধু তাই নয়, ছুরিকাচির নিচেও যেতে হচ্ছে এখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। কনুইয়ের চোটটা এমনভাবে ধরেছে যে অস্ত্রোপচার শেষে আট থেকে দশ সপ্তাহ তাকে কাটাতে হবে মাঠের বাইরে। তাই অস্ট্রেলিয়া সফরেও যাওয়া হচ্ছে না ডি ভিলিয়ার্সের।
দিন কয়েক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের সিরিজ শেষে প্রোটিয়ারা আবার টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। অস্ত্রোপচার করতে যাওয়া ডি ভিলিয়ার্সের ঘরের মাঠের সিরিজ তো বটেই যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়াতেও। আপাতত তাকে সুস্থ হয়ে মাঠে ফেরানোটাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। ডি ভিলিয়ার্সের চোট ও অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়া দলে ম্যানেজার মোহাম্মদ মুসাজি, ‘ফিটনেস পরীক্ষা উতরাতে পারেননি ডি ভিলিয়ার্স। তার কনুইয়ের যা অবস্থা, তাতে খেলতে পারতো, কিন্তু কয়েকটি শট খেলতে গিয়ে সমস্যা হচ্ছিল খুব। এবি পরিপূর্ণ এক ব্যাটসম্যান, কোনও শট খেলতে গিয়ে সমস্যা হোক এটা যেমন আমরা চাই না, তেমনি চাননি তিনিও। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে।’
সামনের সপ্তাহের শুরুর দিকেই অস্ত্রোপচার করা হবে বলেও জানিয়েছেন মুসাজি। এই ধরনের অস্ত্রোপচার শেষে সেরে উঠতে আট থেকে দশ সপ্তাহের মতো লাগে, মুসাজির জানিয়েছেন পুরোপুরি ফিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তারা। কোনও রকম ঝুকি নিতে রাজি নন অধিনায়ককে নিয়ে, ‘যতটা সময় দরকার আমরা তাকে দিতে চাই। যাতে তার ক্যারিয়ারের পথে কোনও বাঁধা হয়ে না দাঁড়ায়। এই ধরণের চোট থেকে সেরে উঠতে সাধারণত আট থেকে দশ সপ্তাহ লাগে। আশা করছি সামনের ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজে সুস্থ হয়ে উঠবেন তিনি।’

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম