বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত মোশাররফ রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১২

বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত মোশাররফ রুবেল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে সুযোগ পেয়েছেন মোশাররফ হোসেন রুবেল। পেসার রুবেল হোসেনের জায়গায় নির্বাচকরা তৃতীয় ওয়ানডের জন্য তাকে নিয়েছে দলে। ১৪ জনের দলে থাকলেও তৃতীয় ম্যাচের একাদশে মোশাররফ রুবেলের থাকা একরকম নিশ্চিতই বলা চলে।

আফগানিস্তান ব্যাটসম্যানরা বাঁহাতি স্পিনারের বিপক্ষে দুর্বল বলেই সুযোগ পেয়েছেন মোশাররফ রুবেল। তাই সুযোগ পেলে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মোশররফ বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই চ্যালেঞ্জিং। শেষ ম্যাচটা হেরে​ যাওয়ায় দল এখন চাপে। সিরিজ জিততে হলে বাড়তি দায়িত্ব নিতে হবে। আমি সেটির জন্য প্রস্তুত।’

২০০৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার প্রায় সাড়ে আট বছর পর ফের জাতীয় দলের জার্সিতে খেলবেন। এমন সুযোগের অপেক্ষায় ছিলেন জানিয়ে মোশাররফ রুবেল বলেছেন, ‘অবশ্যই সুযোগের অপেক্ষা করছিলাম, যেকোনও সময় সুযোগ আসতে পারে। যেহেতু দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছিল, তাই আশা ছিল। অবশেষে ডাক পেয়ে ভালো লাগছে।’

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইকেট ছিল ধীরগতির। স্পিনাররা এখানে বাড়তি সুবিধা পেয়েছেন। তাই এমন উইকেটে ভালো করার ব্যাপারে আশবাদী মোশাররফ, ‘এখানে খেলে আমি অভ্যস্ত। প্রস্তুতি ম্যাচ খেলেছি। সেখানে ভালো করেছি। ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো তো আমরা এখানেই খেলি। উইকেট সম্পর্কে ধারণা আছে। আমি আত্মবিশ্বাসী, আশা করি ভালো করবো।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম