শুক্রবার রাতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৮

শুক্রবার রাতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে শুক্রবার রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় পা রাখবে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। এই দলে ১৬ ক্রিকেটার ছাড়াও থাকেছে আরও ১৮ জন। ক্রিকেটারদের বাইরে এই তালিকাতে আছেন নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং ষ্টাফ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সব তথ্য নিশ্চিত করেছে।
গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য আলাদা দল ঘোষণা করে ইসিবি। বাংলাদেশ সফরের মাধ্যমে দীর্ঘ দিন পর ইংল্যান্ড দলে ফিরেছেন গ্যারেথ ব্যাটি। ২০০৯ সালে শেষ বারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার। টেস্ট খেলেছিলেন ২০০৫ সালে। দীর্ঘ দিন পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন ইংলিশ এই স্পিনার।
দুই ফরম্যাটে নাম আছে মাত্র ৮ জনের। স্টুয়ার্ট ব্রড, জো রুট, স্টিফেন ফিন, অ্যালিস্টার কুকরা খেলবেন শুধু টেস্ট সিরিজ। আর লিয়াম প্লাঙ্কেট, জেমস ভিনস, জেসন রয়, ডেভিড উইলিরা খেলবেন ওয়ানডেতে।
ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এর পর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর সফর নিয়ে জটিলতা তৈরি হয়। তাই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ১৭ আগস্ট ঢাকায় আসে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। ৩ সদস্যের দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ২০ আগস্ট ঢাকা ছেড়ে যায়।
দেশে ফিরে নিরাপত্তা দলের প্রধান রেড ডিকাসন বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে সফর করার ব্যাপারে সিদ্ধান্ত জানায় বিশ্বের অন্যতম শক্তিধর এই ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ড টেস্ট দল : অ্যালিস্টার কুক, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, বেন ডাকেট, স্টিফেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।
ইংল্যান্ড ওয়ানডে দল : জশ বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডউসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম