তারকা নয়, পারফরমারের দিকেই ছুটেছে ভিক্টোরিয়ান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৩:০৩আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:০৯

কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুক্রবার সন্ধ্যাতেই চতুর্থ আসরের জন্য দল গঠন করেছে এই আসরে অংশগ্রহণ করা ৭টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে ছিল গত আসরে সাদামাটা দল গড়ে চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাধারণ মানের দল নিয়েও মাশরাফির অসাধারণ নেতৃত্বে কুমিল্লা চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলেছিল তারা।

একইভাবে এই আসরেও তারকার পেছনে না ছুটে পারফরমারের পেছনে ছুটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো দলটি হয়েছে ভারসাম্যপূর্ণ। যেখানে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত আল আমিন জুনিয়র ও নাজমুল হোসেন শান্তর মতো তরুণ দুইজন ক্রিকেটারকে দলভুক্ত করেছে কুমিল্লা।

এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ শরীফ, নাবিল সামাদকে নিয়ে আরও শক্তি বাড়িয়েছে দলটি। তাদের বিদেশি সংগ্রহও বেশ ভালো মানের। কুমিল্লার হয়ে গতবার দুর্দান্ত খেলা আশহার জাইদি ও নুয়ান কুলাসেকারা আছেন এবারও।

এছাড়া রোভম্যান পাওয়েল, রশিদ খান, থিসারা পেরেরা, জেসন হোল্ডারসহ দারুণ সব বিদেশি ক্রিকেটার রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

আফগানিস্তানের উদীয়মান লেগ স্পিনার রশিদ খান বাংলাদেশের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন চলতি সিরিজে। তাই মাশরাফির চোখ আটকে গেছে রশিদ খানের দিকেই। এজন্য আগেই তালিকার বাইরে থেকে ১৮ বছর বয়সী রশিদ খানকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় অন্যতম সফল কোচ মিজানুর রহমান বাবুল। গত আসরে সাকিব-নাসিরদের গুরু মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন এর দায়িত্বে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল: মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, খালিদ লতিফ, শাহজাইব হাসান, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, জেসন হোল্ডার, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, রাসেল আল মামুন, সৈকত আলী, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আশহার জাইদি, নুয়ান কুলাসেকেরা, থিসারা পেরেরা, রাশিদ খান  ও রোভম্যান পাওয়েল।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম