বিপিএল-এ দল পাননি যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৩:৩৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৪০

বিপিএল-এ দল পাননি যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে সাত দলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া ‘প্লেয়ার বাই চয়েজ’ অনুষ্ঠিত হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে থাকা প্রত্যেক খেলোয়াড়ই দল পেয়েছেন।

‘বি’ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন তিনজন। এরা হলেন- মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান ও এনামুল হক জুনিয়র। এদের মধ্যে মার্শাল আইয়্যুব গতবারও কোনও দল পাননি।

অন্যদিকে ‘সি’ ক্যাটাগরি থেকে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন। এরা হচ্ছেন- জুনায়েদ সিদ্দিক, শাহাদাত হোসেন, রাজিন সালেহ, তুষার ইমরান, ডলার মাহমুদ, সাজেদুল ইসলাম, রবিউল ইসলাম, মেহরাব হোসেন জুনিয়র। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা আসিফ আহমেদ রাতুল, ইমতিয়াজ হোসেন তান্না ও তাসামুল হককে কোনও ফ্র্যাঞ্চাইজিই কিনে নেয়নি।

‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য জয়রাজ শেখ, সঞ্জিত সাহা ও সালেহ আহমেদ শাওনকে কেউই কিনে নেয়নি।

উল্লেখ্য, ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাচ্ছেন ৫৫ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা। অন্যদিকে ‘এ’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘বি’ ক্যাটাগরি ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১২ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫ লাখ টাকা করে পাবেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম