বিপিএল-এ সবচেয়ে বেশি খরচ করেছে চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৫:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৯:০৫

বিপিএল-এ সবচেয়ে বেশি খরচ করেছে চিটাগং ভাইকিংস বিপিএল চতুর্থ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এর বাইরে পুরাতন পাঁচটি দল স্থানীয় দুইজন খেলোয়াড়কে রেখে দিতে পেরেছে। এছাড়া ৭টি দলই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিদেশি এবং দেশি ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় সংগ্রহ করেছে। তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা কেবল আগের দলেই এবার নাম লিখিয়েছেন। এছাড়া সাকিব নতুন করে ঢাকা ডায়নামাইটস, মুশফিক বরিশাল বুলস, রিয়াদ খুলনা টাইটান্স, সৌম্য রংপুর রাইডার্স এবং সাব্বির রাজশাহী কিংসে নাম লিখিয়েছেন।

আর এসব খেলোয়াড়দের দলে ভেড়াতে সবচেয়ে বেশি খরচ করেছে চিটাগং ভাইকিংস। তারা ব্যয় করেছে ৩ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। তারা ব্যয় করেছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ঢাকা ডায়নামাইটস। তাদের মোট ব্যয় ৩ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। উল্টো দিকে সবচেয়ে কম অর্থ ব্যয় করেছে বরিশাল বুলস। তারা ২ কোটি ৮৬ লাখ টাকায় তাদের দল গুছিয়েছে।  বিপিএল-এর ৭টি দল তাদের খেলোয়াড়দের জন্য মোট ব্যয় করেছে ২২ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা। গত বছর এই খরচের পরিমাণ ছিল ৩১ কোটি টাকার মতো।

 ৭ ফ্র্যাঞ্চাইজির খরচের তালিকা :

দল

দেশি খেলোয়াড়

বিদেশি খেলোয়াড়

মোট ব্যয়

চিটাগং ভাইকিংস

২,৪৫,০০০০০

১,৩২,৬০,০০০

৩,৭৭, ৬০,০০০

খুলনা টাইটান্স

১,৯৮,০০০০০

১,৫৬,০০০০০

৩,৫৪,০০০০০

ঢাকা ডায়নামাইটস 

২,০৬,০০০০০

১,৩২,৬০,০০০

৩,৩৮,৬০,০০০

রাজশাহী কিংস

২,০১,০০০০০

১,০৯,২০,০০০

৩,১০,২০,০০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১,৯৯,০০০০০

১,০১,৪০,০০০

৩,০০,৪০,০০০

রংপুর রাইডার্স

২,০৭,০০০০০

৮৫,৮০,০০০

২,৯২,৮০,০০০

বরিশাল বুলস

২,০১,০০০০০

৮৫,৮০,০০০

২,৮৬,৮০,০০০

মোট

১৪,৫৭,০০০০০

৮,০৩,৪০,০০০

২২,৬০,৪০,০০০

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম