ইংল্যান্ড সিরিজ চ্যালেঞ্জিং হবে: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৩:২৪আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৩:২৪

মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে পা রেখেছে। শনিবার বিশ্রাম নিয়ে রবিবার থেকে টাইগারদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুতি নেবে ইংলিশরা। আজ বিকাল সাড়ে তিনটায় সফরে প্রথম দিনের মতো অনুশীলন করবে ইংল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষে রবিবারের দিনটায় ছুটি কাটাবে টাইগাররা।

আগামী ৭ অক্টোবর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। আর এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আরও বেশি চ্যালেঞ্জিং হবে। আমরা যদি আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারি। তাহলে আশা করি আমাদের সুযোগ থাকবে।’

ইংল্যান্ডের সঙ্গে গত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ২২ গজের লড়াই নেমেছিল টাইগাররা। সর্বশেষ ম্যাচ জিতেছিল মাশরাফিরাই। তাইতো আত্মবিশ্বাসী কণ্ঠে অধিনায়কের উত্তর, ‘এর আগেও আমরা তাদের বিপক্ষে ভালো খেলেছি; ওই আত্মবিশ্বাসটা আছে। আশা করি সিরিজটা খুব ভালো যাবে।’

ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক