বিশ্রাম পেলেই সুস্থ হয়ে যাবেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৩:৪৫আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৩:৫২

বিশ্রাম পেলেই সুস্থ হয়ে যাবেন মাশরাফি আগামী ৭ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু। এর মাঝেই শনিবার বোলিং করতে গিয়ে ডান পায়ের অ্যাঙ্কেলে কিছুটা ব্যথা পেয়েছেন মাশরাফি। আর তাইতো মাশরাফিকে নিয়ে রাজ্যের শঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেনতো তিনি? তবে শনিবার মাশরাফি নিজেই নিশ্চিত করেছিলেন তেমন কিছুই হয়নি। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। প্রায় একই কথা রবিবার বাংলা ট্রিবিউনকে বললেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘মাশরাফির তেমন কোনও সমস্যা হয়নি। যেটা হয়েছে কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমরা মাশরাফির ইনজুরি নিয়ে চিন্তিত নই। মাশরাফি নিজেও বড় কিছু মনে করছেন না।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোনও সমস্যা হবে না বলে জানান তিনি। যদিও যথেষ্ট বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না মাশরাফি। তারপরও তার আশা ৭ অক্টোবরের আগেই সুস্থ হয়ে উঠবেন মাশরাফি। মাশরাফিকে নিয়ে এই আশা করাই যায়। এর আগে যতবারই ইনজুরিতে পড়েছেন, ফিরেছেন লড়াই করেই। হয়তো ইংল্যান্ডের আগে এই লড়াইয়েও জিতবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

শনিবার নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পপিং ক্রিজে পিছলে পরে যান মাশরাফি। মাঠেই হাল্কা চিকিৎসা নিয়ে ওই স্পেলে আরও চারটি বল শেষ করেন। এরপর ওই ওভারের পর এক ওভারের জন্য মাঠ ছেড়ে সাকিবের হাতে দলের দায়িত্ব দিয়ে যান।

১১তম ওভারে তার দ্বিতীয় স্পেল শুরু হয়। প্রথম দুই স্পেলে ৬ ওভারে ২ মেডেনসহ ১৫ রানে নেন ১ উইকেট। এক কথায় অসাধারণ বলতেই হবে।

এখন পর্যন্ত যতবার ইনজুরিতে পড়েছেন একবারও মাথানত করেননি তিনি। বার বার স্বদর্পে ফিরে এসেছেন। এদিন তিনি যখন বোলিং করতে গিয়ে উইকেটে পড়ে গেলেন। পুরো গ্যালারি তখন স্তব্ধ। যদিও শঙ্কা কাটিয়ে ওই ওভার ঠিকই শেষে করেছিলেন মাশরাফি। পরেও আরও চার ওভার বল করেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন শনিবার সকাল থেকেই মনের কোণে ভয় কাজ করছিল তার। সেই ভয়টা যে সত্যি হলো শেষ পর্যন্ত, ‘সকাল থেকেই কেমন যেন লাগছিল। ইনজুরি নিয়ে ভয় হচ্ছিল। পড়ে যাওয়ার পর শর্ট রান আপে বল করেছি। যে ব্যথা আছে, আশা করি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম