কঠোর নিরাপত্তায় ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৭:৩৮আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৮:২৬

কঠোর নিরাপত্তায় ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলন শুক্রবার রাতে বাংলাদেশে পা রাখলেও রবিবারই প্রথম মাঠে আসেন ইংলিশ ক্রিকেটাররা। বেলা সাড়ে তিনটার দিকে কঠোর নিরাপত্তায় হোটেল থেকে মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয় জস বাটলারদের।

ওই সময় স্টেডিয়ামের চারপাশ ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগে থেকে দিয়ে রাখা নির্দেশনা অনুযায়ী স্টেডিয়ামের কাছের দোকান-পাট বন্ধ ছিল। ইংলিশ ক্রিকেটারদের বহন করা গাড়ি প্রবেশের আধাঘণ্টা আগে স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ করা হয়।

এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট দল জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। মিরপুরে এসে শুরুতেই ইংলিশ অধিনায়ক বাটলার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ততক্ষণে একাডেমিতে ঘাম ঝরানো শুরু হয়ে গেছে স্টিভেন ফিন, বেন স্টোকসদের। আর ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলনের জন্য রাখা হয়েছে আটজন স্থানীয় নেট বোলার।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে একাডেমির আশেপাশের বিল্ডিংগুলোর ছাদে দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা। এছাড়া পুরো স্টেডিয়ামই মোড়া নিরাপত্তার চাদরে। বাংলাদেশের ইতিহাসে কোনও ক্রিকেট দলকে এমন নিরাপত্তা দেওয়া হয়নি।

ইংলিশ ক্রিকেটারদের আবাসস্থল রেডিসন হোটেলেও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হোটেলের চারপাশ নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে নিরাপত্তা সংস্থাগুলো।

রবিবার মিরপুরের একাডেমিতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুশীলন করবে সফরকারীরা। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে সোমবার থেকে। এদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। আর ইংলিশরা অনুশীলন সেরে নেবে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।

ইংল্যান্ড দল আগামী মঙ্গলবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রসঙ্গত, ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক