উপমহাদেশের ‘ক্রিকেট আবেগ’ ছুঁয়েছে ইংলিশ অধিনায়ককেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৭:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৮:২৬

উপমহাদেশের ‘ক্রিকেট আবেগ’ ছুঁয়েছে ইংলিশ অধিনায়ককেও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ইংলিশদের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। এছাড়া বাংলাদেশের সঙ্গে দারুণ একটি সিরিজ হবে বলেও প্রত্যাশা রয়েছে তার। আর সিরিজ সামনে দেখেই আপাতত নিরাপত্তা নিয়ে ভাবতে চান না তিনি। তার ভাবনা জুড়ে এখন শুধুই ক্রিকেট। আর উপমহাদেশের ক্রিকেট সমর্থকরা যে একটু আবেগী, সেটাও অজানা নয় বাটলারের। যেই আবেগ ছুঁয়ে গেছে তাকেও! আর তাইতো শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসতে পেরে ভালো লাগছে ইংলিশ এই অধিনায়কের, ‘উপমহাদেশে ক্রিকেটের প্রতি সমর্থকদের আবেগটা অন্যরকম। রাস্তায় মানুষের আগ্রহ দেখেও সেটা বোঝা যায়। এটা দারণ একটি ব্যাপার যে আমরা এখানে শেষ পর্যন্ত আসতে পেরেছি।’

রবিবার প্রথম দিনের মতো অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর, শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তাই ইংলিশ অধিনায়ক এই মুহূর্তে আর নিরাপত্তা নিয়ে ভাবছেন না। তার ভাবনা জুড়ে এখন শুধুই ক্রিকেট, ‘নিরাপত্তার বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চাই না। এটা ইংল্যান্ড ও বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার, আমরা এসেছি। আশা করি উপভোগ্য একটি সিরিজ হবে।’

তিনি আরও যোগ করেন, ‘যে কোনও সিরিজের আগেই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়। এখন পর্যন্ত ওরা (নিরাপত্তা বাহিনী) সবসময় আমাদের খেয়াল রেখেছে। সিরিজ নিশ্চিত করতেই এবার এত কড়াকড়ি। আমরা সিরিজ খেলতে এসেছি। আজ অনুশীলন শুরু করছি। খেলা শুরু হলেই এসব বিষয় (নিরাপত্তা) আড়ালে চলে যাবে। আশা করছি দারুণ একটা সিরিজ হবে। সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী