নির্বাচকদের নজর কাড়তে চান এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৭:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৭:৪৬

নির্বাচকদের নজর কাড়তে চান এবাদত এবারের রবি ‘ফাস্ট বোলার হান্ট’ কর্মসূচির সর্বোচ্চ গতির বোলার মৌলভীবাজারের তরুণ এবাদত হোসেন। এরই মধ্যে গতি দিয়ে সবার নজর কেড়েছেন। বিপিএল চতুর্থ আসরে আসরে রাজশাহী কিংসের হয়ে সুযোগ পেয়েছেন। চলতি বছর রবি ফাস্ট বোলার হান্টে অংশ নিয়ে গতির ঝড় তুলে সেরা হন বিমানবাহিনীতে চাকরিরত এই তরুণ। হান্টে সর্বোচ্চ গতি (ঘণ্টায় ১৩৩ কি. মি.) তোলেন  তিনি। পরবর্তীতে  বিসিবির এইচপি ক্যাম্পে সুযোগ পেয়ে বোলিং পরামর্শক হয়ে আসা আকিব জাভেদের নজরে পড়েন।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ফতুল্লায় অনুষ্ঠিত ইংল্যান্ড দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাঠে নামছেন তিনি। আর প্রথম সুযোগ বলেই সেটি কাজে লাগাতে মরিয়া এবাদত। রবিবার সংবাদ মাধ্যমে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘সুযোগ পেয়ে ভালো লাগছে। রবি পেসার হান্ট থেকেই চেষ্টা করছি ভালো কিছু করার। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। আগামীকাল নিজের সেরাটা দিয়ে পারফর্ম করবো। চেষ্টা করবো সবার নজরে আসতে।’

কোনও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে শুধু জাতীয় লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবাদত, ‘এই প্রথম কোনও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। ঘরোয়া লিগে কেবল জাতীয় লিগ খেলেছি। পেসার হিসেবে এই অভিজ্ঞতাটুকুই কাজে লাগানোর চেষ্টা করবো। ইংল্যান্ডের সবাই ভালো ব্যাটসম্যান। জায়গামতো বোলিং করতে চাই।’

বিপিএল-এ অভিষেক হওয়ার অপেক্ষায় এবাদত। তাইতো রাজশাহী কিংসকে ধন্যবাদ জানাতে ভুল করেননি তিনি, ‘বিপিএল-এ রাজশাহী কিংসের সকল কর্মকর্তাকে ধন্যবাদ। একই সঙ্গে ইমরান সরোয়ার স্যারকেও ধন্যবাদ। রাজশাহী আমাকে নিয়েছে। তাই ভালো করার চেষ্টা করবো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম