সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৮:৪৫

সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের একদিন বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি। আর আগামী ৭ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এদিন অনুশীলন শেষে টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, ‘ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। তাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। আশা করছি, আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি। আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামব।’

আফগানিস্তানের বিপক্ষে শুরুর দুটি ম্যাচে কোনঠাসা ছিল বাংলাদেশ। অন্য সবার মতোই মোসাদ্দেক এই বাজে ক্রিকেট খেলার কারণ হিসেবে উল্লেখ করেছেন দীর্ঘ বিরতিকে, ‘দীর্ঘ ৯-১০ মাস পর ওয়ানডে খেলতে নেমেছিলাম বলেই প্রথম দুই ম্যাচে আমাদের  সমস্যা হয়েছিল। শেষ ম্যাচে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক যে ইংল্যান্ড সিরিজের আগেই আমরা আমাদের স্বাভাবিক খেলায় ফিরতে পেরেছি।’

নিজেদের কন্ডিশনে বাংলাদেশই ফেভারিট বলে মনে করেন মোসাদ্দেক। রবিবার ইংলিশ অধিনায়ক জস বাটলারও বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন। যদিও তিনি বলেছিলেন দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবেন তারা। তারপরও আত্মবিশ্বাসী মোসাদ্দেকের কণ্ঠ, ‘আমাদের কন্ডিশনে আমরা অনেক ফেভারিট। আমি বিশ্বাস করি এই কন্ডিশনে আমাদের পক্ষে ভালো খেলা সম্ভব।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম