সোহাগ গাজীর সেঞ্চুরি, সানি-আশরাফুলের ৪ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৯:৪০আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৯:৪৫

সেঞ্চুরি করার পথে সোহাগ গাজী ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রো-বরিশাল বিভাগের খেলা চলছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। আগের দিন ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করে বরিশাল। সোমবার সোহাগ গাজীর সেঞ্চুরিতে (১৪২) সবক’টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪১৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা সোহাগ গাজীর সপ্তম সেঞ্চুরি। বরিশালের অন্য ব্যাটসম্যানদের মধ্যে আবু সায়েম ৯৮, মনির হোসেন ৬২ ও শাহরিয়ার নাফীস ৪৮ রানের ইনিংস খেলেন।

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে মোহাম্মদ আশরাফুল ও আরাফাত সানি ৪টি করে উইকেট নিয়েছেন। ‍বল হাতে আলো ছড়ালেও এখনও ব্যাট হাতে নামা হয়নি আশরাফুলের।

৪১৯ রানের জবাবে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন শামসুর রহমান। এছাড়া আসিফ আহমেদ ৩৩ এবং মেহরাব হোসেন জুনিয়র ২৯*, মার্শাল আইয়ুব ২৬ রানে অপরাজিত আছেন। দিন শেষে তারা পিছিয়ে ২৭৪ রানে।

বরিশালের বোলারদের মধ্যে গোলাম কবির ও সালেহ আহমেদ শাওন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম