প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সামনে ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ২১:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২১:২০

অনুশীলনে ব্যস্ত ইংলিশরা ইংল্যান্ডের বিপক্ষে ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচে বাংলাদেশ ইংলিশদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল। এক বছর পর ফের মুখোমুখি হবে দুই দল। তার আগে ইংলিশরা কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

ম্যাচটির গুরুত্বপূর্ণ কম নয় বাংলাদেশের চার ক্রিকেটারের জন্যও। কেননা ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার, নাসির হোসেন, আল আমিন হোসেন ও ইমরুল কায়েস আছেন যে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচে!

সোমবার ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। সকালে দ্বিতীয় দিনের মতো ইংল্যান্ড এবং দুপুরে প্রথম দিনের মতো বাংলাদেশ সেরেছে প্রস্তুতি। এদিন দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন মোসাদ্দেক হোসেন। তিনি প্রস্তুতি ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ৬-৭ দিন বিরতি পাওয়ায় খুব ভালো হয়েছে। বাড়তি অনুশীলনের সুযোগ পাচ্ছি। আমাদের কয়েকজন প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রতিপক্ষকে জানার জন্য ভালো সুযোগ হবে এটা। ভিডিও ক্লিপসগুলো পেলে তাদের দুর্বল জায়গাগুলো বুঝতে পারব এবং বুঝব দেশের মাটিতে তাদের বিপক্ষে কিভাবে খেলব।’

আফগানিস্তানের বিপক্ষে সৌম্য সরকার তিনটি ম্যাচ খেললেও ব্যাট হাতে হয়েছেন পুরোপুরি ব্যর্থ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে সেই সৌম্য শেষ প্রস্তুতিটা নিয়ে নিতে পারেন। এছাড়া নিজেদের প্রস্তুতি জানান দিতে ইমরুল কায়েস ও নাসির হোসেন ম্যাচটিকে গুরুত্ব সহকারে নিতেই পারেন।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে না থাকা পেসার আল আমিন হোসেন ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে দলে। জাতীয় দলের হয়ে নামতে তিনি যে ফিট, প্রস্তুতি ম্যাচটিতেই তার প্রমান রাখতে পারেন।

আগামী ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছায় সফরকারীরা। ৭, ৯ ও ১২  অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির। প্রথম দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এবং তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

বিসিবি একাদশ স্কোয়াড : ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নাসির হোসেন, শুভাগত হোম, আল আমিন হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন জুনিয়র, ইবাদত হোসেন ও মোহাম্মদ মানিক।

ইংল্যান্ড দল: জশ বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, স্টিভেন ফিন।

/আরআই/কেআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম