বিপিএল এলেই মাথা চাড়া দিয়ে ওঠে পিসিএ!

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১৩:০৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৩:০৭

বিপিএল এলেই মাথা চাড়া দিয়ে ওঠে পিসিএ! বিপিএল মানেই যেন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) মাথা চাড়া দিয়ে ওঠা। গতবারের মতো এবারও বাংলাদেশে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ইংলিশ ক্রিকেটারদের অংশ না নিতে সতর্কতা দিয়েছে সংস্থাটি। যার কারণ নিরাপত্তাহীনতা! অথচ এই সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড লিথারডেলই ইংল্যান্ডের বাংলাদেশ সফরে নিরাপত্তার বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।

যদিও সংস্থাটির ব্যাখ্যা সিরিজের মতো বিপিএল-এ সেই মাত্রার নিরাপত্তার বিষয়টি হয়তো থাকবে না। সেই আশঙ্কায় রবি বোপারা, তিমাল মিলস, রিকি ওয়েসেলস, সামিট প্যাটেল, জোশ কব ও রিচার্ড গ্লেসনকে টুর্নামেন্টে না খেলার ব্যাপারে উপদেশ বার্তা দিয়ে রেখেছে সংস্থাটি।

আর টুর্নামেন্টে ইংলিশ ক্রিকেটারদের খেলতে হলে ইসিবি ও নিজের কাউন্টি থেকে অনাপত্তি (এনওসি) নিতে হবে। যদিও এর নিশ্চয়তা তারা পাবেন কিনা সেটি এখনও দূর দিগন্তের ভাবনা!   

উল্লেখ্য, বাংলাদেশ সফরের আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)পক্ষ থেকে তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। যেখানে ছিলেন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান ডেভিড লিথারডেল, ইসিবি কর্মকর্তা জন কার ও প্রধান নির্বাহী টম হ্যারিসন উপস্থিত ছিলেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম