হাথুরুসিংহে বদলে দিয়েছেন ইমরুলকে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ২১:০৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২১:১০

হাথুরুসিংহে বদলে দিয়েছেন ইমরুলকে! ইমরুল কায়েস মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ফতুল্লায় ঝোড়ো এক সেঞ্চুরি করেছেন, খেলেছেন ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। এমন এক ইনিংস খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে। তার এমন ইনিংসের পেছনের কারিগর প্রধান কোচ হাথুরুসিংহে। তিনিই নাকি বদলে দিয়েছেন ইমরুলের ব্যাটিংয়ের ধরণ।

“দুই দিন আগে কোচ আমাকে একটা পরামর্শ দিয়েছেন, যেটা আমাকে অনেক সহায়তা করেছে। এর আগে শুধু সামনে গিয়ে শট খেলার জন্য তৈরি থাকতাম। কোচ আমাকে বলেছেন, ‘তুমি সব সময় তৈরি থাকবে তিনটি শটের জন্য। তিনটি শটের জন্য তৈরি থাকলে তোমার অপশন থাকে অনেক।’ শেষ দুই দিন অনুশীলনে আমি এটা চেষ্টা করেছি। হয়তো এই জন্যই সাফল্য পেয়েছি।”-ম্যাচ শেষে বলেছেন ইমরুল।

১২১ রানেই ইনিংসে খেলে ইমরুল নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। তাই তো ইংল্যান্ড সিরিজের আগে এমন একটি ইনিংস খেলার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন তিনি, ‘অবশ্যই এটা আন্তর্জাতিক ম্যাচ না। তবে আন্তর্জাতিক ম্যাচের মতো সবকিছু ছিল। আমার জন্য এটা খুব প্রয়োজন ছিল। অনেক দিন পর এমন একটা ইনিংস খেলতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। সেই সঙ্গে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। এমন একটা দলের বিপক্ষে সেঞ্চুরি করলে আত্মবিশ্বাস বেড়ে যায়।’

জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে এমন একটি ইনিংস প্রয়োজন ছিল বলেও মনে করছেন ইমরুল, ‘বাংলাদেশ দলে এখন টিকে থাকা অনেক চ্যালেঞ্জের হয়ে গেছে। এখানে গড়পড়তা পারফরম্যান্স করে টিকে থাকা খুব কঠিন, টিকে থাকলে হলে থাকতে হবে অসাধারণ পারফরম্যান্স। শেষ একটা ওয়ানডে খেলার পর দুটি ওয়ানডেতে আমি বসে ছিলাম। আমি অনুভব করছি, হয়তোবা আমাকে আরও ভালো কিছু করতে হবে। যার জন্য হয়তো আজ এই জিনিসটা আমাকে সহায়তা করেছে।’

মানসিকতা বড় মঞ্চে রান করার বেলায় প্রভাব ফেলে। ইমরুল এমনটাই উপলব্দি করছেন, ‘মাইন্ড সেট আপটা বড় জিনিস ছিল। এর আগে কয়েকটা ম্যাচে আমার মানসিকতা ছিল যেভাবেই হোক উইকেট থেকে রান করবো। আজকে প্রথম থেকে ইতিবাচক ছিলাম। প্রথম থেকেই বল ব্যাটে লেগেছে।’ 

ইংল্যান্ডকে পেলেই জ্বলে উঠেন ইমরুল। অবশ্য গত বিশ্বকাপে ভালো করেননি তিনি। তারপরও সামনের সিরিজে আশাবাদী তিনি, ‘ইংল্যান্ডের বিপক্ষে শেষ বিশ্বকাপ ম্যাচটা বাদ দিলে সব ম্যাচে ভালো খেলেছি। প্রত্যেক খেলোয়াড়ের এমন দুই-একটা দল থাকে, যাদের বিপক্ষে খুব ভালো খেলে। আমি হয়তো ইংল্যান্ডের বিপক্ষে সব সময় ভালো খেলি।’

/আরআই/কেআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম