ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ০০:৩০আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০০:৪৪

ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। আবুধাবিতে পাকিস্তানের ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৮ রানের জবাবে সফরকারীরা ৪৪ ওভারে গুটিয়ে যায় ১৭২ রানে।

থামনোই যাচ্ছে না বাবর আজমকে। পাকিস্তানি এই ব্যাটসম্যান তৃতীয় ওয়ানডেতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। এ নিয়ে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। শেষ ম্যাচে ১০৬ বলে খেলেছেন ১১৭ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ৮টি চার ও একটি ছক্কার মার। তার সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক আজহার আলীও। গত কিছুদিন ফর্মহীনতায় ভোগা এই ব্যাটসম্যান ১০৯ বলে করেছেন ১০১ রান। এই দুজনের সেঞ্চুরির সঙ্গে শারজিল খানের ৩৮ ও সরফরাজ আহমেদের হার না মানা ২৪ রানের ওপর ভর দিয়ে পাকিস্তানের রান ৩০০ পেরোয়।

জবাবে উদ্বোধনী জুটিতে ক্রেইগ ব্র্যাথওয়েট (৩২) ও এভিন লুইস (২২) ৪৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি পরের দিকের ব্যাটসম্যানরা। একটা সময় ৯৩ রান তুলতেই তারা হারায় ৪ উইকেট। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে যা একটু প্রতিরোধ গড়েছিলেন দীনেশ রামদিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটাও তার। যদিও তাতে ঠেকাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম