পিসিএকে পাত্তা না দিয়েই বিপিএল খেলতে আসছেন বেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১২:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১২:৩৭

খুলনা টাইটান্সের হয়ে খেলতে আসছেন বেনি হাওয়েল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসতে ইংল্যান্ড ক্রিকেটারদের বারণ করেছিল প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)। সেই বারণ কানেই নিলেন না গ্লোসেস্টারশায়ারের ক্রিকেটার বেনি হাওয়েল। ইংলিশদের মধ্যে প্রথম পেশাদার ক্রিকেটার হিসেবে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এবারের আসরে খুলনা টাইটান্সের হয়েই খেলতে আসছেন বেনি। এছাড়া এবারের আসরের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। সেই ধারাবাহিকতায় গ্লোসেস্টারশায়ারের হয়ে ইতোমধ্যেই তিন বছরের চুক্তি করেছেন।

এ প্রসঙ্গে হাওয়েল নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এটা আমার জন্য বিশাল সুযোগ। আমি আশা করছি এই অভিজ্ঞতা আমাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

বোলিং বৈচিত্র্য ও দক্ষতার কারণেই সমাদৃত বেনি। এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে উইকেট নিয়েছেন ২৪টি। কাউন্টিতে যে কোনও বোলারের চেয়ে যেখানে দুটি উইকেট বেশি।  

এবারের আসরে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আরও অংশ নেওয়ার কথা- রবি বোপারা, টাইমাল মিলস, রিকি ওয়েসেলস, সামিট প্যাটেল, জশ কোব ও রিচার্ড গ্লেসন।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। আর এই সফরের নিরাপত্তা নিয়ে সন্তোষ করলেও বিপিএল-এ একইমানের নিরাপত্তা থাকবে না আশঙ্কায় ইংলিশ ক্রিকেটারদের টুর্নামেন্টে অংশ নিতে বারণ করেছিল পিসিএ।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম