অতীত নিয়ে পড়ে থাকছেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৬:০২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:০৫

অতীত নিয়ে পড়ে থাকছেন না মাশরাফি বাংলাদেশ-ইংল্যান্ড দুই দল এখন পর্যন্ত বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের প্রথম লড়াইয়ে হেরেছিল অবশ্য টাইগাররা। এরপর ২০১১ সালে ঘরের মাঠ চট্টগ্রামে এবং ২০১৫ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জিতেছিল লাল-সবুজরাই। তিন বিশ্বকাপে বাংলাদেশের জয় দুটি। বিশেষকরে সর্বশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে টাইগাররা। সব মিলিয়ে বিশ্বকাপের জয়ের স্মৃতিতে রোমাঞ্চিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যদিও অতীত আকড়ে থাকলেন না তিনি।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘গত দুই বিশ্বকাপের দুটি জয়। আমাদের জন্য অবশ্যই ভালো স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের মতো মঞ্চে হারানো খুব বড় অর্জনও। তবে সবাই এই মুহূর্তে সাম্প্রতিক ব্যপারটি নিয়েই বেশি ব্যস্ত। ক্রিকেটার হিসেবে ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এখানে। অতীতে কি করেছি, সেই সব ভেবে লাভ নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ভাবছি আমাদের খেলা কত উন্নতি করা যায়। চিন্তা করলেই চাপ বাড়বে। আমাদের কাজটা ঠিকঠাক করতে পারলেই সব ঠিক হবে।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে খেলেতে নেমেছিল। এ কারণেই দলের নানা সমস্যা বেরিয়ে এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই সবকিছু শুধরাতে পারবেন বলে আশবাদী মাশরাফি, ‘১০ মাস ম্যাচ খেলিনি আমরা। ম্যাচের ভেতর থাকলে বোলারদের ভুলগুলো দ্রুত ধরা পড়ে। শিখতে পারে তাড়াতাড়ি। ওখানে একটা ঘাটতি ছিল, আফগানিস্তানের সঙ্গে খেলে সেই ঘাটতি দূর হয়েছে। আগে যেমন মুখস্থ ছিল, কখন কি বল করতে হবে, বোলারদেরও সেটা জানা ছিল। ওই জিনিসগুলো ঠিক করতে আবার সময় লাগবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বেশ ভালো গিয়েছে।’

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মাশরাফি, ‘পেস বোলাররা ভালো করেছে শেষ ম্যাচে। মুস্তাফিজ নেই, আশা করি ও দ্রুত ফিরবে। তাহলে বোলিং শক্তি অনেক বাড়তো। তবে যারা আছে, আশা করি তারাও এই সিরিজে ভালো করবে।’

/আরআই/কেআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম