প্রতিশোধের কিছু দেখছে না ইংলিশরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৭:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:৫৬

প্রতিশোধের কিছু দেখছে না ইংলিশরা গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরেছিল ইংল্যান্ড। এমন বাস্তবতাকে মাথায় রেখেই কাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে দুই দল। আর এই ম্যাচকে কোনও ভাবেই প্রতিশোধের মিশন হিসেবে দেখছেন না ইংলিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে বৃহস্পতিবার তিনি বললেন, ‘আমি মনে করি যদি স্কোয়াডের দিকে তাকান সেখানে খুব বেশি ছেলে কিন্তু অস্ট্রেলিয়ার ওই ম্যাচে ছিল না। তবে যাই হোক প্রতিশোধের কোনও বিষয় এখানে নেই। আমরা আমাদের ভালো খেলার দিকেই মনোযোগ দিতে চাই।’

শুক্রবার দুপুরে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রেখেছেন তারা। গত ৭ দিনে ইংলিশরা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন। মঙ্গলবার ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন বিসিবি একাদশের বিপক্ষে। যেখানে ৩০০ রান তাড়া করে ম্যাচ জিতে কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার আভাসও দিয়ে রেখেছে সফরকারীরা!

তাই বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার টাইগারদের বিপক্ষে ২২ গজে নামতে প্রস্তুত বলেও জানালেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে আমাদের যে পরিস্থিতি ছিল, সেখানে ভালো অনুশীলন হয়েছে। আমরা সেদিন অনেক গরমের মধ্যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। এই গরমের মধ্যে সবাই খুব ভালো ব্যাট করেছে। খুব ভালো হয়েছে ম্যাচটি জিতেছি। এই জয়ের ধারাবাহিকতা সামনের ম্যাচেও রাখতে চাই। জয়কে অভ্যাসে পরিণত করতে চাই। দারুণ জয় ছিল এবং সামনে আরও পাওয়ার দিকেই মনোযোগী আমরা।’

কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিলেও এই চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি ইংলিশদের, ‘আমরা এখানে দীর্ঘদিন ধরে নেই। প্রতিদিনই আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। দিবা-রাত্রির ম্যাচগুলো কিছুটা সহজতর হবে, কিন্তু আর্দ্রতা হয়তো অনেক বেশি থাকবে। সেটা আরও একটি চ্যালেঞ্জ।’

সিরিজে জেসন রয়কে ‘বাজির ঘোড়া’ মনে করছেন বাটলার। তাই গত এক বছরে দুর্দান্ত ক্রিকেট খেলা রয়ের ওপর বাংলাদেশ সিরিজেও আস্থা রাখতে চান তিনি। আরও বলেছেন, ‘তার দারুণ একটা বছর গেছে এবং তিনি এখন আত্মবিশ্বাসী। আমি আশা করছি তিনি তার স্বাভাবিক খেলার মাধ্যমে এখানে সফল হবেন।’

মাশরাফির মতো ইংলিশ অধিনায়কও মনে করেন প্রথম ম্যাচটায় জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, ‘সিরিজ জিততে গেলে দুটি ম্যাচ জিততে হবে। কিন্তু প্রথম ম্যাচটা খুবই জরুরী এবং খুব প্রয়োজন ভালোভাবে শুরু করা। আমরা যখন শুক্রবার মাঠে নামবো, সবক্ষেত্রে সবাই দারুণভাবে জ্বলে উঠবে এবং দারুণ কিছু নৈপুণ্য দেখাবে।’

বাংলাদেশ ঘরের মাঠে ভালো করছে। বিষয়টি অবগত ইংলিশ অধিনায়ক। তাইতো নিজেদের আন্ডারডগ হিসেবে মানতেও আপত্তি নেই জস বাটলারের! তিনি মনে করেন, ‘হতে পারে বাংলাদেশ ঘরের মাটিতে নিজেদের কন্ডিশনে এবং ওয়ানডে সিরিজগুলোতে তাদের সাম্প্রতিক সাফল্যে খুবই শক্তিশালী। আমরা আন্ডারডগ হয়ে নামলেও সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই, সেটা হয়তো আমাদের সঙ্গে ভালোভাবেই খাপ খেয়ে যায়!’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম