উইকেট নিয়ে চিন্তিত নন বাটলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৮:৪৫

উইকেট নিয়ে চিন্তিত নন বাটলার উপমহাদেশের কন্ডিশনে সাধারণত ভিন্ন ধরনের উইকেট তৈরি হয়। যেখানে প্রতিপক্ষ দলগুলোর জন্য তৈরি করা হয় স্পিন ফাঁদ। বাংলাদেশ হয়তো ইংল্যান্ডের জন্য এমন কোনও ফাঁদই পেতে রাখবে! জস বাটলার অবশ্য এসব নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না। তার ভাবনার পুরোটা জুড়েই নিজেদের শক্তিমত্তার ওপর আস্থা।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জস বাটলার উইকেট প্রসঙ্গে বলেছেন, ‘উইকেট যেমনই হোক আমাদের খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। জানি না কেমন স্কোর হলে ভালো হবে। সবকিছুই নির্ভর করবে উইকেট কেমন হচ্ছে তার ওপর। সত্যি কথা বলতে আমরা নিজেদের নিয়েই মনোযোগী থাকতে চাই। এতকিছু ভেবে আমাদের লাভ নেই। সব ফরম্যাটে ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় শক্তির বিষয় হচ্ছে আমরা নিজেদের শক্তিমত্তার দিকে তাকাই এবং কীভাবে আমরা ভালো করতে পারি সেটা নিয়ে চিন্তা করি। আশা করছি মাঠেও আমরা এ বিষয়টি প্রয়োগ করতে সক্ষম হবো।’

মরগান না আসায় ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাটলার। আর সিরিজে অধিনায়ক হিসেবে এই চ্যালেঞ্জটাই উপভোগ করছেন তিনি, ‘এটা খুবই গর্বের মুহূর্ত আমি দলকে নেতৃত্ব দেবো। আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করছি। নিজের কাজটা ঠিক ভাবে করতে চাই। আশা করি ছেলেদের সিরিজ জয়ে নেতৃত্ব দিতে পারবো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম