হোয়াটমোরকে ছাঁটাই করার পর থেকে খালি হয়েই পড়ে আছে জিম্বাবুয়ের হেড কোচের পদটি। যেই লক্ষ্যে বুধবরাই কোচ নিতে সাক্ষাৎকার প্রক্রিয়া শেষ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক বাংলাদেশ বোলিং কোচ ও সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক হিথ স্ট্রিক।
যদিও এই পদের জন্য সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্ডি ব্লিগনাট, দক্ষিণ আফ্রিকার কেভিন পিটারসেন ও জাস্টিন সামন্সও।
স্ট্রিক ছাড়াও কোচ নিয়োগের ক্ষেত্রে ডার্ক হর্স হিসেবে রয়েছেন সামন্স।
ক্রিকইফনফো জানিয়েছে, এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা টেস্টের আগে হেড কোচের নাম চূড়ান্ত করা হবে। সেই কোচ যদি বিশ্বকাপে দলকে নিয়ে যেতে পারেন, তাহলেই তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন।
/এফআইআর/








