ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১৯:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:৩৩

ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলবে বাংলাদেশ আগামী বছর ভারতে হতে যাওয়া ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের জন্য অচিরেই ট্রায়ালের মাধ্যমে দল গঠন করবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ফেডারেশন। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ফেডারেশনের (বিবিসিএফ) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী মাসে ট্রায়ালের মাধ্যমে প্রাথমিক দল নির্বাচিত করা হবে। দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্প হবে জানুয়ারিতে। ভারতের বেশ কয়েকটি শহরে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসর।

বিবিসিএফের বার্ষিক সাধারণ সভায় ৩৯ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে থেকে ২০১৬-২০২১ সালের জন্য ১৩ সদস্যের একটি কার্যকরী কমিটি করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ মাহবুবুর রহমানকে। কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন ড. মাহফুজুর রহমান। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন ওয়ালটন গ্রুপের ফাস্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর (গেমস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ. এম. ইকবাল বিন আনোয়ার ডন। কমিটিতে আরো আছেন-জালাল ইউনুস, আহসান খান চৌধুরী, মনোয়ার হোসেন, আলহাজ্ব হারুন উর রশিদ, ড. মোহাম্মদ আলাউদ্দিন পিকে, ডা. মসিউর রহমান, ড. মুশফেকুর রহমান, মোকাদ্দাস আলম খুরশীদ, বোরহান উদ্দিন আহম্মেদ, ড. একিএম হারুন অর রশিদ মজুমদার।

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম