ইংলিশ অধিনায়ক বাটলার যখন ভিলেন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ২২:১০আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ০০:৩৭

জশ বাটলার তেড়ে-ফুড়ে যা করে দেখালেন তা কলঙ্কিত করেছে ক্রিকেটকেই। কেতাদুরস্ত ভদ্র ইংরেজ অধিনায়কের একি ব্যবহার দেখলো ক্রিকেট বিশ্ব। `জেন্টলমেন্স গেইম’-এর ধারক-বাহক যারা সেই দলটির পক্ষেই এমন আচরণ? আর এমন আচরণ ভিলেন বানিয়ে দিয়েছে ইংলিশ অধিনায়ককে!
বাটলার সাজঘরে ফেরার পথ ধরেই হঠাৎ পেছনে ফিরে আসেন আসলে যারা রবিবারের খেলা দেখেছেন, তারা ঘটনাটি খেয়ালও করেছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে-তে লেগ বিফোর হয়ে জশ বাটলার তেড়ে-ফুড়ে যা করে দেখালেন তা কলঙ্কিত করেছে ক্রিকেটকেই। ঘটনার শুরু ইংল্যান্ডের ২৮তম ওভারে । তখন বোলিং করছিলেন তাসকিন আহমেদ।  প্রথম বলেই লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন বাটলার। তবে প্রত্যয়ী তাসকিন ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সন্দেহ থাকায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফির আহ্বানে আম্পায়ার শরফুদ্দৌলা শহিদ সৈকত নিলেন রিভিউর আবেদন। রিভিউতে বাটলার লেগবিফোর নিশ্চিত হলে তখনই উন্মত্ত উল্লাসে ফেটে পড়ে মাশরাফিরা। অবশ্য এর কারণ সেই বাটলারই। ততক্ষণে ইংল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ভোগাচ্ছিলেন বাংলাদেশকে। কিন্তু বাটলার সাজঘরে ফেরার পথ ধরেই হঠাৎ পেছনে ফিরে আসেন এবং মোসাদ্দেকের সামনে এসে দাঁড়ান। ততক্ষণে যা হওয়ার মৌখিকভাবে চলছিলই; যার ফলশ্রুতিতে আম্পায়ার সৈকত তার পথরোধ করেন। তবে যেটি লক্ষণীয় ছিল সেটি হলো বাটলার ক্রমাগত ইংরেজিতে চার অক্ষরের বাজে শব্দটি উচ্চারণ করেই যচ্ছিলেন। এর মাঝে তিনি চলে আসার সময় ‘মাদার ****’ শব্দটিও ব্যবহার করেন। যেটি চোখ এড়ায়নি ক্রিকেট ভক্তদেরও। এমনকি ইংলিশ অধিনায়কের এমন ব্যবহারে থমকে যান বাংলাদেশি ফিল্ডাররাও। তবে এমন কাণ্ডের পর ডিসিপ্লিনারি অ্যাকশন যে একটা হবে সেটি অনুমিতই।

রিভিউতে বাটলার লেগবিফোর নিশ্চিত হলে তখনই উন্মত্ত উল্লাসে ফেটে পড়ে মাশরাফিরা। এদিকে বাটলারের আচরণে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোস্যাল মিডিয়ায়। পাওয়া গেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর ধারাভাষ্যেও।  ইংল্যান্ডের জেমস লেখেন, ‘বাটলারকে ড্রেসিং রুমের দরজা দেখিয়ে বাংলাদেশ বাড়াবাড়িই করেছে , বাংলাদেশ তো ম্যাচ জিততে যাচ্ছেই, তাই এ দৃশ্য কাম্য ছিল না। সাধারণত বাটলার ঠাণ্ডা মেজাজেরই মানুষ।’

তবে রো নামক একজন লিখেছেন, ‘যাই হোক না কেনও বাটলারের এহেন আচরণ শোভা পায় না ।’

তবে প্রতিক্রিয়া যাই থাকুক না কেনও মূল ঘটনায় আসলে কী হয়েছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আম্পায়ার নিজেই ঠেকানোর চেষ্টা করেছিলেন বাটলারকে। আর এ নিয়ে রিপোর্ট হবেই। সঙ্গে নেওয়া হবে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা!

/আরএম/এফআইআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম