ভনের কাঠগড়ায় বাটলার

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১৬:০৮আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৬:১৭

ভনের কাঠগড়ায় বাটলার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেছে ইংল্যান্ড। হারের চেয়েও বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে জশ বাটলারের উত্তাপ ছড়ানো বাগ-বিতণ্ডার বিষয়টি নিয়ে। এ জন্য কঠিন সমালোচনার মুখে পড়েছেন ইংলিশ অধিনায়ক। এমনকি তার পূর্বসূরি মাইকেল ভনও সমালোচনা করেছেন তার আচরণের। যদিও ‘দ্য টেলিগ্রাফ’-এ লেখা কলামে পুরো ঘটনার ব্যাখ্যা দাঁড় করিয়ে বাটলারকে দিয়েছেন পরামর্শ, যেখানে তার আহবান-মুখে নয়, জবাবটা সিরিজ জিতেই দেওয়া উচিত বাটলারের।

ইংল্যান্ডের সফল অধিনায়কের একজন ভন। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি ইংলিশদের। তাই একজন অধিনায়কের দায়িত্ব-কর্তব্য ও চাপ সমালোচনার বিষয়গুলো তার খুব ভালো জানা। সেই অভিজ্ঞতা থেকেই মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতের ঘটনার বিশ্লেষণ করেছেন ভন। শুরুতেই কাঠগড়ায় তুলেছেন তিনি বাটলারকে, ‘দলের অধিনায়কও অন্য খেলোয়াড়ের মতো। সে ব্যাট করবে, বল করবে, ঠিক তেমনটাই যেটা সে অধিনায়কত্ব পাওয়ার আগে করেছে। রবিবার জশ বাটলার ঠিক ওই কাজটাই করেছে। পার্থক্য শুধু গত ২৪ ঘন্টায় সে আলোচনায় এসেছে অন্য কারণে। আর এ জন্য সে নিশ্চয় আক্ষেপ করছে; কারণ তার কখনোই উচিত হয়নি বাজে কথা বলার, যেখানে শিশুরা খেলা দেখছে টেলিভিশনের পর্দায়। যদিও জশ ঠিক সেই কাজটাই করেছে, যেটা প্রায় সব অধিনায়কই ওই ধরণের পরিস্থিতিতে করেছে।’

বাংলাদেশের খেলোয়াড়দেরও যে ভুল ছিল, সেটাও তার কলামের এক জায়গায় লিখেছেন ভন, ‘ভুলে গেলে চলবে না বাংলাদেশ চাপে ছিল। তারা তখন ভাবছিল প্রথম ওয়ানডে হাতছাড়া হয়েছে, দ্বিতীয় ওয়ানডেতও এগোচ্ছে একই পথে। ঠিকই সেই মুহূর্তে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়কে আউট করেছে। এই আনন্দ দলের সঙ্গে উদযাপন করার সময় একজন সীমা অতিক্রম করেছিল, বুঝতে পারছি উত্তেজনার পর্যায়টা অন্যরকম ছিল। সবচেয়ে বড় কথা বাংলাদেশের দুই খেলোয়াড়কে জরিমানা করেছেন ম্যাচ রেফারি, তার মানে তারা ভুল ছিল।’

ভুল-ঠিক এক পাশে রেখে বাটলারকে তার পরামর্শ, ‘বাটলারের জন্য আমার পরামর্শ থাকবে এগিয়ে যাওয়ার এবং ঢাকায় যা ঘটেছে, সেটা এক পাশ সরিয়ে রাখা। আশা করছি তুমি চূড়ান্ত জবাবটা দিবে বুধবার সিরিজ জিতে করমর্দন করার সময়।’

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক