রিয়াদের কাছে মাশরাফির প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১১ অক্টোবর ২০১৬, ১৮:৪৪আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৮:৪৫

রিয়াদের কাছে মাশরাফির প্রত্যাশা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার যখন ভেঙে খান খান তখন ত্রাতার ভূমিকাতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭৫ রান। শেষের দিকেও অবশ্য মাশরাফি নিজে ৪৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছিলেন।

দলের যখন ক্রান্তিকাল সময় যায়, তখনই রিয়াদের ব্যাট থেকে আসে দারুণ কিছু ইনিংস। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে এটা নিয়মিত এক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রিয়াদের দ্বিতীয় ওয়ানডের ৭৫ রানের ইনিংস প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘রিয়াদের ইনিংসটি অবিশ্বাস্য একটি ইনিংস। দলের ওইরকম পরিস্থিতিতে চাপের মধ্যে সে যেভাবে ব্যাট করেছে, তা আর কেউ করতে পারেনি। দলকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল রিয়াদ। তারপর আমরা সেখান থেকে চেষ্টা করেছি। ওর ইনিংসটা অসাধারণ ছিল। সাম্প্রাতক ফর্মও ওর ভালো। দলের অনেক খারাপ সময়ে নেমে রিয়াদ ভালো খেলেছে। দলে হিসেবে আমরা সবাই তাকে কৃতিত্ব দিয়েছি এবং দেই। দলে সবাই ওকে অন্যরকম শ্রদ্ধা করে।’
রিয়াদের এমন ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকবে বলে প্রত্যাশা করেন মাশরাফি, ‘আমাদের দলের জন্য রিয়াদ অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আশা করি সে এভাবেই খেলে যাবে।’

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানালেন মাশরাফি, ‘দলের সিনিয়র ক্রিকেটাররা ভালো করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তখন জুনিয়ররা সহজে চাপমুক্ত হয়ে খেলতে পারে। আমাদের ক্ষেত্রে হয়তো আমরা শেষ দুটি ম্যাচে সর্বোচ্চ ভালো খেলতে পারেনি। তারপরও সিনিয়র ক্রিকেটাররা প্রয়োজনের সময় ভালো খেলেছে। যেটা খুব ভালো লক্ষণ। জুনিয়ররাও ভালো খেলছে।’

 নাসিরের প্রশংসা করতে গিয়ে মাশরাফি বলেছেন, ‘নাসির এতদিন পর এসেই ভালো করেছে; মোসাদ্দেক ভালো করেছে। জুনিয়র-সিনিয়র মিলে ভালো খেললে ফলাফল নিজেদের পক্ষে আসবেই।’

 /আরআই/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম