চট্টগ্রামে নাটক দেখাচ্ছে বৃষ্টি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ১৩:৩৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৩:৫২

কাভার সরানো হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ বলেই এত উত্তেজনা। আবার আগের ম্যাচের রেশতো রয়েছেই। একই সঙ্গে এই ম্যাচে বাটলার কাণ্ডের মতো নাটক মঞ্চস্থের হুমকিও দিয়ে রেখেছিল ইংলিশরা। যদিও সেরকম কিছু হওয়ার আগেই নাটক দেখাচ্ছে নাছোড়বান্দা বৃষ্টি!

কিছুক্ষণ বৃষ্টি পড়লে আবার থামছে, সরে আসছে কাভার। আবার নামছে, ফলে মাঠের কর্মীদের কাভার সরাতেও হতে হচ্ছে গলদঘর্ম। এখন পর্যন্ত সকাল থেকে দুই দফা বৃষ্টি কমে আবার বেড়েছে।

অবশ্য এদিন দুপুরের বেশ আগেই চট্টগ্রাম থেকে বৃষ্টি থেমে যাওয়ায় স্বস্তির হাওয়া বইতে থাকে গ্রাউন্ডস কমিটির মধ্যে। মাঠে গিয়ে একবার কাভার সরিয়ে পিচের পরিচর্যাও শুরু করেন মাঠকর্মীরা। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় উইকেট আবারও ঢেকে ফেলা হয়। সেই অস্বস্তির বৃষ্টি আবারও থামে দুপুর সোয়া একটার দিকে। তবে পতেঙ্গার আবহাওয়া অফিস জানিয়েছে, এমন নাটকীয় পরিস্থিতি চলতে পারে দিনভর। তাই খেলা পাগল দর্শকদের অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই।  তবে মাঝখানে বৃষ্টি কমায় মাঠের দুই পাশে দুই দল অনুশীলন করছিল বলেও জানা গেছে।  কিন্তু আবার সেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ায় আবার কাভার দেওয়া হয়েছে মাঠে।  

উল্লেখ্য, গত তিনদিন ধরে এভাবে নাটকীয় বৃষ্টি ঝড়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই হিসেবে ম্যাচ শুরুর আগেই যখন বৃষ্টির এতো নাটক, তখন শুরু হলে ২২ গজ যে আর কী কী দেখাবে সেটা বলার অপেক্ষা রাখে না!

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম