সিরিজ জিততে ইংল্যান্ডের চাই ২৭৮ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ১৪:৫৩আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ২০:৪৭

সিরিজ জিততে ইংল্যান্ডের চাই ২৭৮ রান মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসের ওপর ভর দিয়ে বাংলাদেশ ৫০ ওভার শেষ করেছে ৬ উইকেটে ২৭৭ রানে। মুশফিক ছাড়াও টপ অর্ডারে রান পেয়েছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাব্বির রহমান।

বৃষ্টির কারণে খেলা হবে কিনা, সিরিজ নির্ধারনী ম্যাচের আগে এটাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত বৃষ্টির কোনও বাগড়া ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। যেখানে অনেক দিন পর নিজেকে ফিরে পেয়েছেন মুশফিক। ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশের টেস্ট অধিনায়ক স্বরুপে ফিরলেন সঠিক সময়েই। মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তুলেছেন হার না মানা ৬৭ রানের ইনিংস খেলে। যোগ্য সঙ্গ পেয়েছেন মোসাদ্দেকের কাছ থেকে। এই ব্যাটসম্যান ইনিংস শেষ করেছেন ৩৮ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮০ রান। ইমরুল হাঁটছিলেন হাফসেঞ্চুরির পথেও, কিন্তু পারলেন না। ৪৬ রানে আউট হয়ে গেছেন এই ওপেনার। বেন স্টোকসের বলে স্কয়ার লেগে ধরা পড়েন তিনি ডোয়াসনের হাতে। তামিমও হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। আদিল রশিদের বলে ৪৫ রান করে তিনি কাভারে ধরা পড়েন জেমস ভিন্সের হাতে। তার আগে অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

তামিমের আউটের পর পরই আবার ধাক্কা খায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ যে ফিরে যান দ্রুত। আগের ম্যাচে ৭৫ রানের কার্যকরী ইনিংস খেলা এই ব্যাটসম্যান সিরিজ নির্ধারনী ম্যাচে আউট হয়েছেন মাত্র ৬ রানে। আদিল রশিদের বলে শর্ট কাভারে ধরা পড়েন তিনি জনি বেয়ারস্টোর হাতে। এর পর অবশ্য মুশফিককে সঙ্গে করে সাব্বির রহমান বড় একটা জুটি গড়ে এগিয়ে নিয়েছেন স্বাগতিকদের। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৫৪ রান। সাব্বির পৌঁছে গিয়েছিলেন হাফসেঞ্চুরির কাছাকাছিও, কিন্তু ভালো শুরু করেও তামিম-ইমরুলের মতো ইনিংস বড় করতে পারেননি তিনি। এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৪৯ রানে। আদিল রশিদের বলে ধরা পড়েন তিনি উইকেটরক্ষক জশ বাটলারের গ্ল্যাভসে।

তার পর দূর্ভাগ্যের শিকার হন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার ৪ রানে স্টাম্পড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। মঈন আলীর বল উইকেট ছেড়ে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন সাকিব, যদিও বল ব্যাটে না লেগে উইকেটরক্ষক জশ বাটলারের গ্ল্যাভসে গিয়ে পড়ে। বাটলার স্টাম্পড করলে হয়তো বেঁচে যেতেন সাকিব, কিন্তু বল তার গ্ল্যাভসে জমা না হয়ে বেরিয়ে এসে আঘাত করে উইকেটে। নাসির হোসেনও টিকতে পারেননি বেশিক্ষণ। ফুলটস বলে মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি রশিদের বলে। এর পর মুশফিক-মোসাদ্দেকের হার না মানা ৮৫ রানের জুটিতে লড়াই মতো স্কোর দাঁড় করে বাংলাদেশ।

/কেআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম