৮ মিনিট অন্ধকারে জহুর আহমেদ স্টেডিয়াম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১২ অক্টোবর ২০১৬, ১৮:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৮:৪৭

৮ মিনিট অন্ধকারে জহুর আহমেদ স্টেডিয়াম! খেলার তখন বিরতি চলছে। হঠাৎ করেই নিভে গেলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইট। ৬টা ১৮ মিনিটে প্রথমে একটি ফ্লাডলাইট নিভে যায়। এরপর আস্তে আস্তে বাকি ফ্লাডলাইটগুলোও যায় নিভে। এরপর প্রায় আট মিনিট বন্ধ থাকার পর ৬টা ২৬ মিনিটে ধীরে ধীরে উজ্জল আলোয় আলোকিত হয়ে উঠে স্টেডিয়াম।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ আগে ব্যাটিং করে ৫০ ওভারে সংগ্রহ করেছে ২৭৭ রান। ২৭৮ রানের লক্ষ্যে ইংলিশরা ব্যাটিং শুরু করেছে।

এর আগেও বহুবার বিদ্যু বিভ্রাটের ঘটনা ঘটেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সর্বশেষ যুব বিশ্বকাপে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচ চলাকালীন দুইবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। ওইবার দ্বিতীয় দফায় দিনের আলো কম থাকায় প্রায় বিশ মিনিট খেলা বন্ধ ছিল।

এর আগে ২০১১ সালের ৬ ডিসেম্বর এই স্টেডিয়ামেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন নজিরবিহীন 'ব্ল্যাক আউট'-এর ঘটনা ঘটে। ওইদিন বিকাল ৪টা ৪৩ মিনিটে প্রথম দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটার পর প্রায় বিশ মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এরপর দ্বিতীয় দফায় ৫টা ১৬ মিনিটে আবারও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।

/আরআই/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম