সংবাদ সম্মেলনে আগে আসা নিয়ে মাশরাফির আক্ষেপ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ০০:২০আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ০০:২২

সংবাদ সম্মেলনে আগে আসা নিয়ে মাশরাফির আক্ষেপ! বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংবাদ সম্মেলনে সবার আগে আসলেন। এমন না যে তিনি এর আগে কখনোই প্রতিপক্ষ দলের অধিনায়কের আগে আসেননি। তবে এবারের আসাটা তাকে পীড়া দিচ্ছে ভীষনভাবে। তাইতো আক্ষেপ করে বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যদি আগে বোলিং করতাম সংবাদ সম্মেলনে পরেই আসতে হতো!’ মাশরাফির কথার অর্থ হচ্ছে, তিনি বিশ্বাস করেন, আগে বোলিং করলে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারত।

মূলত দুই দলের ২২ গজের লড়াই শেষে পরাজিত দলই সংবাদ সম্মেলনে প্রথমে আসে। সেই হিসেবে মাশরাফি বুধবার জহুর আহমেদের সংবাদ সম্মেলন কক্ষে ইংলিশ অধিনায়ক জস বাটলারের আগে এসেছিলেন। এসে আক্ষেপ করেই কথাগুলো বললেন মাশরাফি।

সিরিজ হার নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাশরাফি বলেন, ‘হার নিয়ে থাকাটা মানসিকভাবেই খুব কষ্টকর। এটাই খেলার নিয়ম। আজ যদি আমরা আগে ব্যাটিং করতাম, তাহলে সংবাদ সম্মেলনে আমাকে পরে আসতে হতো, হারের কষ্টটাও পেতে হতো না।’

বাংলাদেশ টসে জিতলে আগে বোলিংই করতো। বাটলারও তাই করেছেন। মাশরাফি অবশ্য পরে বোলিং নিয়ে অসন্তুষ্ট নন। তবে জহুর চট্টগ্রামে ২২ গজে সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গেই শিশির পড়া শুরু করে। ওই শিশিরই কাল হয়ে দাঁড়ায় মাশরাফিদের জন্য। শিশিরের কারণে স্পিনারদের ঠিকমতো ব্যবহার করতে পারেননি তিনি। তাই আক্ষেপ করে বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে ওদের স্পিনাররা শতভাগ সুবিধা উইকেট থেকে নিতে পেরেছে। সেখানে তার দশ ভাগও নিতে পারিনি। এখানেই আমাদের পার্থক্য গড়ে দিয়েছে। আমরা যদি এর অর্ধেক সুবিধাও পেতাম, তাহলে ফল ভিন্ন রকম হতে পারতো।’

/আরআই/এএ/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম