বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ভীষণ খুশি কলিংউড

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৬, ১৭:৪৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:১৯

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ভীষণ খুশি কলিংউড নিরাপত্তা নিয়ে কত আলোচনা যে হয়েছে। ইংল্যান্ডের আসা নিয়েও তো এক সময় জন্মেছিল সংশয়। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় ইংলিশ ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট করার পরই আসে সবুজ সংকেত। ওয়ানডে সিরিজ শেষে সম্ভবত সেই সন্তুষ্টি এখন বাংলাদেশে আসা ইংলিশ ক্রিকেটার থেকে শুরু করে স্টাফ-সমর্থকদের মধ্যে। মঈন আলী যেমন আগেই জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সন্তুষ্টির কথা, এবার সাবেক অলরাউন্ডার পল কলিংউডের কণ্ঠেও ঝড়ল তৃপ্তির হাওয়া। বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ব্যাটিং উপদেষ্টার দায়িত্বে থাকা কলিংউড নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে।

কড়া নিরাপত্তার ছবি নিজেই পোস্ট করেন কলিংউড নিরাপত্তা শঙ্কাকে উড়িয়ে দিয়ে চমৎকারভাবে শেষ হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। যেখানে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা। সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই খুশি কলিংডউ, তবে আনন্দটা তার বেশি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায়। এই স্বস্তির কথা ইংল্যান্ডের ব্যাটিং উপদেষ্টা টুইটারে লিখেছেন এই ভাবে, ‘বাংলাদেশ এটা খুব আনন্দের বিষয়। সিরিজ জয়টা নিশ্চিতভাবেই অসাধারণ ব্যাপার, তবে সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদের নিরাপত্তার জন্য। এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভীষণ ভালো।’ একই ক্যাপশনে কড়া নিরাপত্তা ব্যবস্থার ছবিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। 

ওয়ানডে সিরিজের পর এখন টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ৫০ ওভার ক্রিকেটের মতো পাঁচ দিনের ম্যাচেও ইংলিশদের জয় কামনা করছেন কলিংউড, ‘আশা করছি টেস্ট দলের সাফল্যও অপেক্ষা করছে এখানে (বাংলাদেশ)।’

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম