আজহারের সেঞ্চুরিতে দারুণ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ০১:২৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ০১:৩৪

আজহারের সেঞ্চুরিতে দারুণ শুরু পাকিস্তানের এমনিতেই ম্যাচটা পাকিস্তানের জন্য বিশেষ। দুবাইতে যে ৪০০তম টেস্ট খেলতে নেমেছে তারা। উপলক্ষটা আরও স্মরণীয় হয়ে থাকবে দিবা-রাত্রির টেস্টের কারণে। এবারই প্রথম গোলাপী বলে পাঁচ দিনের ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। ‘বিশেষ’ এই টেস্টের শুরুটাও হয়েছে তাদের দারুণ। আজহার আলীর সেঞ্চুরিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি প্রথম দিন। দিন শেষ করেছে তারা ৯০ ওভারে ১ উইকেটে ২৭৯ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দাপটে দিশেহারা ক্যারিবিয়ানরা। সাবলীল ব্যাটিংয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নিয়েছেন দুই ওপেনার আজহার আলী ও সামি আসলাম। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ২১৫ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি আসলাম। ৯০ রানে বোল্ড হয়ে যান তিনি রোস্টন চেসের বলে। ২১২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৯ চারে। সারা দিনে ওয়েস্ট ইন্ডিজ ওই একটা উইকেটই ফেলতে পেরেছে পাকিস্তানের। আসলামের আউটের পর আসাদ শফিককে নিয়ে দিনের বাকিটুকু শেষ করেছেন আজহার।

বেশ কিছুদিন ধরে রান খরায় ভোগা আজহার ক্যারিবিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে ফিরেছেন ছন্দে। ওয়ানডেতে সেঞ্চুরির পর টেস্টে নেমেও পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত আছেন ১৪৬ রানে। ২৬৮ বলের ইনিংসে চার মেরেছেন এই ওপেনার ১৪টি। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৩৩ রানে অপরাজিত থাকা শফিক।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম