টেস্টে মিডল অর্ডারে খেলতে পারেন বেন ডাকেট!

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ১৩:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৩:৫৪

ওয়ানডেতে আলো ছড়িয়েছেন বেন ডাকেট ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরম করেছেন বলেই বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেট ডাক পেয়েছিলেন বাংলাদেশ সফরে। যেখানে ওয়ানডে অভিষেকেই আলো ছড়িয়েছেন। প্রথম ওয়ানডেতেই করেছেন ৬০ রান।  দ্বিতীয় ওয়ানডেতে ছিল ডাক, যদিও তৃতীয় ওয়ানডেতে ম্যাচ জেতাতে খেলেছেন ৬৩ রানের ইনিংস। ওয়ানডেতেই যার এমন পারফরম্যান্স, তখন তাকে টেস্টেও পরখ করে দেখতে চাইছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। টেস্টে তাকে মিডল অর্ডারে রাখতে চাইছেন ইংল্যান্ড সহকারী কোচ পল ফারব্রেস, ‘সে যেভাবে এসেছে তাতে বাকিদের থেকে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। যেটা আমরা সেভাবে প্রত্যাশা করিনি। আর খেলাতে ও যেরকম শান্ত থাকে, তাতে মনে হচ্ছে ওর ভালো স্থিরতা আছে।’

মিডল অর্ডারে আরেকটি অপশন হিসেবে রয়েছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান জশ বাটলার। তবে গত বছরে টেস্ট দল থেকে বাদ পড়ার পর লাল বলের ক্রিকেটে ধারাবাহিক ছিলেন না তিনি।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম