বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন হবে : গ্যারেথ ব্যাটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৪ অক্টোবর ২০১৬, ১৯:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৯:৫৯

বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন হবে : গ্যারেথ ব্যাটি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ইংলিশ অফ স্পিনার গ্যারেথ ব্যাটি। শুক্রবার দুপুরে অনুশীলন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ব্যাটি।

টেস্ট সিরিজটি নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। আমি মনে করি এটা খুব কঠিন একটি সিরিজ হবে।’

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টেস্টের আগে কন্ডিশনের কারণে সতর্ক ইংলিশ শিবির। গ্যারেথ ব্যাটি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা কঠিন চ্যালেঞ্জের হবে। ঘরের মাঠে ওরা শক্ত প্রতিপক্ষ। কন্ডিশন এখানে প্রভাব ফেলতে পারে। তবে আমাদেরও এই কন্ডিশনে নিজেদের পক্ষে ফল আনার ক্ষমতা আছে।’ তিনি আরও যোগ করেন, ‘নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট সিরিজ জেতা সম্ভব।’

২০০৩ সালে টাইগারদের বিপক্ষেই অভিষেক হয়েছিল ব্যাটির। সেই বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। ৭ টেস্ট খেলে তার উইকেট সংখ্যা ১২টি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৩টি। ১১ বছর পর ফের জাতীয় দলে ফিরে গ্যারেথ ব্যাটি মুখিয়ে আছেন সুযোগ কাজে লাগানোর জন্য, ‘গত দুই-তিন বছর ধরে চমৎকার ক্রিকেট খেলছে ইংল্যান্ড। মূল একাদশে ‍সুযোগ পেতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমার মনোযোগ সে দিকেই।’

তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ড দলের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। এখানে নতুন কিছু খেলোয়াড় আছেন। আশা করি সুযোগ পেলে ভালো করতে পারবো।’

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গ্যারেথ ব্যাটি বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থা চমৎকার। এটা সত্যিই দুর্দান্ত। আমি বলবো রাজকীয়। নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ আমাদের যেভাবে রেখেছে, এর জন্য আমরা সত্যিই সৌভাগ্যবান।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম