নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৫ অক্টোবর ২০১৬, ২০:০৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২০:১০

নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট সৌম্য শনিবার ইংলিশদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটিতে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার। ম্যাচশেষে নিজের ব্যাটিং নিয়ে স্বস্তির কথাও জানিয়েছেন তিনি। এ দিন শুরু থেকেই ধৈর্য্যের পরিচয় দিয়েছেন তিনি। ৯৬ বল খেলে ২ চার ও ২ ছক্কায় তিনি তার ৩৩ রানের ইনিংসটি সাজিয়েছেন। অবশ্য ইংলিশ বোলাররা তাকে সাজঘরে ফেরাতে পারেননি, রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরা এই ব্যাটসম্যান বলেছেন, ‘আজকে পরিকল্পনা ছিল দীর্ঘ সময় ব্যাটিং করার। চেষ্টায় ছিলাম যতক্ষণ পর্যন্ত পারা যায়। আউটফিল্ডটা স্লো ছিল। রানটা ওভাবে নেওয়া যাচ্ছিল না। সব কিছু মিলিয়ে ব্যাটিংটা ভালো ছিল।’

রবিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলবেন সৌম্য সরকার। ওই ম্যাচে তিনি অধিনায়কের দায়িত্বও পালন করবেন। শনিবারের ম্যাচের মতো রবিবারের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একইভাবে ইনিংস টেনে নিয়ে যেতে চান সৌম্য, ‘চেষ্টা করব আজকের (শনিবার) ছন্দটা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ধরে রাখার।’

ইংলিশদের স্পিন আক্রমণ কেমন ছিল, এমন প্রশ্নে সৌম্য বলেছেন, ‘স্পিনাররা এই উইকেটের জন্য ভালো। তারা সবাই ভালো জায়গায় বল করেছে। প্রথম দিকে ততটা টার্ন ছিল না, শেষ দিকে এসে টার্ন পেয়েছে। আমার কাছে মনে হয়, একটু মনযোগী হয়ে খেললে অবশ্যই ভালোভাবে খেলা সম্ভব।’

সৌম্য ৩৩ রান করলেও নাফীস পেয়েছেন হাফসেঞ্চুরি। নাফীসের ব্যাটিংয়ের প্রশংসা করে সৌম্য বলেছেন, ‘নাফীস ভাই অনেক ভালো ব্যাটিং করেছে। তাকে দেখে মনে হয়নি কোনও জড়তা কাজ করছে। তিনি বলের মেরিট অনুযায়ী খেলেছেন। আমি চেষ্টা করেছি তার সঙ্গে থাকার।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম