ডিআরএস নিয়ে বিসিসিআই-এর দ্বারে আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৬, ১৫:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:১১

ডিআরএস নিয়ে বিসিসিআই-এর দ্বারে আইসিসি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) আসার পর থেকেই এই নিয়ে ‘রক্ষণশীল’ নীতি অনুসরণ করে আসছে ভারত। ২০০৮ সালের পর থেকে একমাত্র দেশ হিসেবে এর বিরোধীতা করে আসছে দেশটি। যদিও তাদের বক্তব্য ছিল- প্রযুক্তিগত এই পদ্ধতি শতভাগ ঠিক হলেই এর পক্ষে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তাই এর উন্নয়নগত বিষয়গুলো নিয়েই ভারতীয় বোর্ডকে ডিআরএস সংক্রান্ত প্রেজেন্টেশন দেখাতে যাচ্ছে আইসিসি। যেখানে এর উন্নয়গত বিষয়গুলোর সঙ্গে এর ইতিবাচক দিক তুলে ধরবেন আইসিসি জেনারেল ম্যানেজার জিয়োফ অ্যালারডিস।

বলতে গেলে সাবেক ভারতীয় বোর্ড প্রধান শ্রী নিবাসন থেকে শুরু করে, শশাঙ্ক মনোহর ও বর্তমান সভাপতি অনুরাগ ঠাকুর পর্যন্ত এই পদ্ধতির বিরুদ্ধে হয়েছেন উচ্চকণ্ঠ।  তাই গত জুলাইয়ের পর থেকে ডিআরএস এর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চাইছে আইসিসি। আর এর ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিলো আইসিসি।

ভারতে এই প্রেজেন্টেশন আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম