বাংলাদেশের বিপক্ষে রেকর্ডের সামনে কুক

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ১৩:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:৫৩

বাংলাদেশের বিপক্ষে রেকর্ডের সামনে কুক ইংলিশদের হয়ে অনন্য এক রেকর্ডের সামনেই দাঁড়িয়ে আছেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামে প্রথম টেস্ট খেললেই ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট খেলার কীর্তি অর্জন করবেন তিনি।

যদিও দ্বিতীয় সন্তানের বাবা হবেন দেখে গত সপ্তাহেই লন্ডনে ফিরে গেছেন। সে হিসেবে যথাসময়ে গতকাল রবিবার রাতেই বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা কুকের। সেটি যদি হয় তাহলে যথাসময়েই প্রথম টেস্টের আগে চট্টগ্রামে থাকবেন ইংল্যান্ড অধিনায়ক। আর চট্টগ্রাম টেস্টে খেললে পেছনে ফেলবেন সাবেক উইকেটরক্ষক অ্যালেক স্টুয়ার্টের রেকর্ডকে। বর্তমানে ১৩৩ টেস্ট নিয়ে তার পাশেই আছেন কুক। তাই চট্টগ্রামে প্রথম টেস্ট খেললে ১৩৪ টেস্ট নিয়ে ছাড়িয়ে যাবেন স্টুয়ার্টকে! যেটা হবে ইংলিশদের হয়ে সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড।

তবে আশঙ্কার কথা হলো নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে না পারলে হয়তো প্রথম টেস্টে অনুশীলন ছাড়াই খেলতে হতে পারে কুককে। যদিও ওয়ানডে সিরিজের সময় আগে এসেই এক সপ্তাহ বাংলাদেশের কন্ডিশনে নেট অনুশীলন করেছিলেন ইংলিশ এই ওপেনার।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম