টানা দ্বিতীয় জয়ে শেষ আটে বাংলা ট্রিবিউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৭:১১আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৭:১৪

বিজয়ী দলের রাইসুল ম্যান অব দ্য ম্যাচ হন। ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা ট্রিবিউন ও এটিএন নিউজ ।  আজ সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলা ট্রিবিউন (১৫৮/২) ১০৯ রানের বড় ব্যবধানে নিউজ ২৪ টিভি (৪৯/৬) কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের রাইসুল ম্যান অব দ্য ম্যাচ হন।এটি বাংলা ট্রিবিউনের টানা দ্বিতীয় জয়।

এটিএন নিউজ (৩৭/০) ৬ উইকেটে মাছরাঙ্গা টিভি (৩৩/৪) কে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন এটিএন নিউজের সাব্বির।

অপর ম্যাচে ঢাকা ট্রিবিউন (১২৬/২) ৮২ রানে কালের কণ্ঠ (৪৪/৪) কে পরাজিত করে। ঢাকা ট্রিবিউনের মুরাদ ম্যাচ সেরা হন। দিনের চতুর্থ ম্যাচে নিউ নেশন (৩৭/২)কে ৪ উইকেটে হারিয়েছে এসএ টিভি (৩৮/২)। ম্যান অব দ্য ম্যাচ হন এসএ টিভির আনোয়ার।

এদিকে এটিএন বাংলার (৯৭/৪) কাছে ৫ রানে হেরেছে নয়া দিগন্ত। ম্যাচ সেরা হন বিজয়ী দলের মাহাদী। দিনের শেষ ম্যাচে সংবাদ প্রতিদিন (৮২/৫) ২০ রানে বাংলা নিউজ ২৪ (৬২/৫) কে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন সংবাদ প্রতিদিনের মামুন।

ম্যাচ সেরাদের হাতে ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রশাসক মো. মশিউর রহমান, এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ ফয়সাল, এটিএন বাংলার নিউজ এডিটর আশরাফুল কবির আসিফ , বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম এবং ওয়ালটনের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মামুন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম