কুক এখন চট্টগ্রামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ২০:৪০আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২০:৪৬

কুক এখন চট্টগ্রামে চট্টগ্রামে পৌঁছেছেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরনগরীতে পা রাখেন সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া ইংলিশ টেস্ট অধিনায়ক। বিসিবির লজিস্টিকস এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন কুক। দলের দুটি প্র্যাকটিস ম্যাচের একটিও খেলতে পারেননি। এর আগে অবশ্য নেটে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

তবে উপমহাদেশের কন্ডিশনে কুকের রয়েছে দারুণ ট্র্যাক রেকর্ড। ৩১ বছর বয়সী কুক উপমহাদেশে আটটি সেঞ্চুরি করেছেন এবং এখানে তার গড় ৬০-এর উপরে। এছাড়া তিনি খেলতে চলেছেন তার টানা ১৩৪তম টেস্ট, যেটি ভেঙে দেবে সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের টানা ১৩৩ টেস্টের রেকর্ড। ২০০৬ সালে টেস্ট অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ইংল্যান্ডের কোনও টেস্ট থেকে বাদ পড়েননি তিনি।

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম