মনোযোগ ঠিক রাখতেই মিডিয়া থেকে দূরে ছিলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৬, ১৩:৪৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:৫৪

মনোযোগ ঠিক রাখতেই মিডিয়া থেকে দূরে ছিলেন মুশফিক (ছবি: এএফপি) ভারতের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এক রানে হেরেছে বাংলাদেশ। তিন বলে টাইগারদের যখন দুই রান প্রয়োজন তখন ক্রিজে ছিলেন মুশফিক। আর ওই সময়ই দায়িত্ব জ্ঞানহীন শট খেলে ড্রেসিংরুমে ফিরে আসতে হয় তাকে। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে রিয়াদ একই পথে হাঁটলে বাংলাদেশ হেরে যায় এক রানের ব্যবধানে।

এর পর থেকেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলা শুরু মুশফিকের। অবশ্য টেস্ট অধিনায়ক মুশফিককে এমনিতেও সংবাদ মাধ্যমের কাছে কম আসতে হয়। বাংলাদেশ এমনিতেই অনেকদিন পর পর টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়। গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা।

তাই বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে মুশফিককের সংবাদ সম্মেলনে আসাটা বাধ্যতামূলকই ছিল। এতোদিন এড়িয়ে চললেও বুধবার আর এড়িয়ে চলার সুযোগ ছিলো ন। কারণ তিনিই যে টেস্ট অধিনায়ক।

এতোদিন খেলার দিকে পূর্ণ মনোযোগ দিতেই সংবাদ মাধ্যম থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। বুধবার মুখোমুখি হয়ে তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আসলে মনোযোগ একটা সুনির্দিষ্ট জায়গায় রাখতেই এমনটি হয়েছে। আমি ভাবছিলাম অন্যান্য দিকে মনোযোগ না দিয়ে যদি নিজের কাজগুলো ভালোভাবে করতে পারি, অন্তত বেশি সময় দিতে পারি- তাহলে সেটা আমার জন্য ভালো হবে। এর বাইরে তেমন কোনও কিছু নেই। আর শেষ ১৪ মাসে খেলা ছিল না তাই দেখা হয় না। হয়ত খেলা হলে নিয়মিত দেখা হতো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ভেবেছি এই সমটায়টাতে আমি যাতে আমার কাজের প্রতি মনোযোগটা দিতে পারি। আমি যদি এসে বলি এটা করতে চাই, ওটা করতে চাই..।তার চেয়ে যদি চেষ্টা করি কাজটা ঠিকভাবে করার- মূলত এটাই করতে চেয়েছি। হয়ত যেভাবে চেয়েছি, সেভাবে হয়নি। তবে আমি চেষ্টা করেছি দলের জন্য, নিজের জন্য ভালো হয় এমন কিছু করতে।’

এতোদিন দূরত্ব রাখলেও বর্তমানে সাংবাদিকদের সমর্থন চেয়েছেন মুশফিক, ‘চেষ্টা করব মাঠের ভেতরে ভালো পারফরম্যান্স করার, দল হিসেবে ভালো করার। তাহলে হয়ত আপনারাও উল্টা-পাল্টা প্রশ্ন করার সুযোগ পাবেন না! আপনারা যদি এতটুকু সাহায্য না করেন, তাহলে খুব কঠিন হয়ে যায়।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী