কুকদের যত চিন্তা কন্ডিশন নিয়ে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৬, ১৫:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৫:৩০

বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অ্যালিস্টার কুক। (ছবি: এএফপি) ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও ইংলিশ শিবিরে ঘুড়ে ফিরে আসছে কন্ডিশনের কথা। যদিও বাংলাদেশের কন্ডিশনকে বুড়ো আঙুল দেখিয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংলিশরা। আর কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এখানেও সফরকারীদের সামনে বড় বাধা কন্ডিশন! বুধবার ইংলিশ অধিনায়ক আলিস্টার কুক সেই প্রসঙ্গটি টেনে বলেছেন, ‘বাংলাদেশ গত কয়েক বছর ধরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি। অন্যদিকে আমরা গতকিছু দিন বাইরের কন্ডিশনে খেলিনি। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশন আমাদের জন্য আদর্শ নয়। তারপরও এর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। গত অ্যাশেজে কন্ডিশন আমাদের পক্ষে না থাকা স্বত্ত্বেও আমরা জিতেছিলাম।’

এর আগে ২০১০ সালে চট্টগ্রামে খেলেছিল ইংলিশরা। যেই টেস্টে বাংলাদেশ হেরেছিল ১৮১ রানে। তাই অতীতের কথা মনে করেই সেরকম উইকেটই প্রত্যাশা করছেন ইংলিশ অধিনায়ক, ‘আশা করি ভালো উইকেটে খেলা হবে। ২০১০ সালে আমরা এখানে খেলেছিলাম। সেবার উইকেট খুব ভালো ছিল। আশা করি সেবারের মতোই আচরণ করবে চট্টগ্রামের উইকেট।’

উইকেট প্রসঙ্গে কুক বলেছেন, ‘বাংলাদেশের স্কোয়াডে বেশ কয়েকজন স্পিনার আছে। আমার মনে হয় উইকেট অবশ্যই স্পিন সহায়ক হবে। উপমহাদেশের উইকেটে সব সময় বাড়তি টার্ন হয়ে থাকে। প্রথম কয়েকদিন এখানে ব্যাটিং স্বর্গ হলেও এরপর উইকেটে আস্তে আস্তে ভাঙন ধরবে। বিশেষ করে চতুর্থ ও পঞ্চম দিনের উইকেট থেকে বোলাররা বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবে।’

উল্লেখ্য, চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে কুক ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরি পেয়েছিলেন পল কলিংউডও। প্রথমে ব্যাটিং করা ইংলিশদের ৫৯৯ রানের জবাবে বাংলাদেশ ২৯৬ রানে অলআউট হয়েছিল। ৩০৩ রানে এগিয়ে থেকে ইংলিশরা তাদের দ্বিতীয় ইনিংসে ২০৯ রান করেই ইনিংস ডিক্লেয়ার করেছিল। যেখানে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১২ রান। কিন্তু টাইগাররা জুনায়েদ সিদ্দিকের সেঞ্চুরিতে ৩৩১ রানেই অলআউট হয়ে যায়।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম