ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২০ অক্টোবর ২০১৬, ১৭:৩৫আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৭:৩৮



ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন মিরাজ চট্টগ্রাম টেস্টে ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়েছেন ১৮ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। বৃহস্পতিবার ৮০তম ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে অভিষেক হয় মিরাজের।

এ দিন তার স্পিন ঘূর্ণিতে ইংলিশদের নাস্তানাবুদ হতে হয়েছে। সব মিলিয়ে ৩৩ ওভার বোলিং করে ৬ মেডেন সহ ৬৪ রান খরচায় তিনি নিয়েছেন পাঁচটি উইকেট। শুরুতে টানা তিন উইকেট নিয়ে ইংলিশদের মেরুদন্ড ভেঙে দেন খুলনার এই ক্রিকেটার।

ম্যাচ শেষের সাক্ষাৎকারে এক ধারাভাষ্যকার তার ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে সাফল্যের রহস্য উন্মোচন করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ম্যাচে ৪১ উইকেটের পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞতাই তাকে বৃহস্পতিবার সাফল্য পেতে সাহায্য করেছে বলে জানান তিনি, ‘ঘরোয়া ক্রিকেটে আমি প্রচুর বল করেছি। ওখানকার অভিজ্ঞতা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘উইকেট থেকে অনেক সুবিধা পেয়েছি, সেই সঙ্গে আমি ভালো জায়গায় বোলিংও করেছি। সব মিলিয়েই এই সাফল্য এসেছে। এছাড়া দলের সিনিয়র ক্রিকেটাররা আমাকে অনেক সাহায্য করেছেন।’

দ্বিতীয় দিনের নিজের পরিকল্পনা জানাতে গিয়ে বলেছেন, ‘সকালে দ্রুত ওদের তিন উইকেট তুলে নিতে হবে। ম্যাচটি আমাদের দিকে নিয়ে আসতে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টস জিতে ইংলিশরা ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন মঈন আলী।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম