ইংল্যান্ড-ভয় তাহলে কাটছে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৯:৫১আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৯:৫৮

 

ইংল্যান্ড-ভয় তাহলে কাটছে! ইংল্যান্ডে বহুল প্রচারিত দৈনিক ‘দ্য সান’ এ মাসের শুরুতে এক প্রতিবেদনে ইংল্যান্ডের বাংলাদেশের সফরকে ’বিতর্কিত’ বলে আখ্যায়িত করেছিল। অথচ ইংল্যান্ড তখন বাংলাদেশে। প্রতিবেদনে এটিও ছিল যে ইংল্যান্ডের জন্য দেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। ওয়ানডে সিরিজে বাংলাদেশ জেতা একটি ম্যাচ হাতছাড়া করে ২-১ ব্যবধানে সিরিজে হারের পর আজ বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম টেস্টে প্রথম দিন শেষে ইংল্যান্ডের অবস্থান যেন এটিই প্রমাণ করছে টেস্টেও খুব বেশি ব্যবধান নেই দুই দলের।

প্রথম দিনের খেলা শেষে প্রায় সব ইংলিশ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট নেয়ার সাফল্য। একটিতে লেখা হয়েছে ‘লড়ার মতো সংগ্রহ হয়েছে, তিন শ’র কাছাকাছি গেলে যথেষ্ট’। অন্য একটিতে লেখা হয়েছে ‘বিপদ কিন্তু  কাটেনি ইংল্যান্ডের’।  বাংলাদেশ যে ৭ উইকেটের পতন ঘটিয়েছে এবং ইংল্যান্ড যে দাপট দেখাতে পারেনি তা কিন্তু আড়ালেই রয়ে গেছে। মেইল অনলাইনের জেমস ডাটন যেমন লিখেছেন, ‘ইংল্যান্ড কিন্তু সম্মানজনক সংগ্রহে দিন শেষ করতে পারেনি’। মিরাজ সম্পর্কে তিনি লিখেছেন, ‘১৮ বছরের স্পিনার আজ ৩৩ ওভার বল করেছেন, কাল এত ওভার বল তার করা লাগবে না।’

বাংলাদেশ সকালে এক পর্যায়ে ২১ রানে তিন উইকেটে তুলে নিয়েছিল ইংল্যান্ডের। সেখান থেকে মঈন আলীর পাঁচবার রিভিউ ভাগ্যে ৬৮ ও জনি বেয়ারস্টোর ৫২ রানে ভর করে বিপদ কাটায় ইংল্যান্ড।  ইংলিশ প্রচার মাধ্যম এতে খুঁজে পেয়েছে তাদের ভারত সফরের অনুপ্রেরণা। কারণ ভারত রবিচন্দ্রন অশ্বিনের মাধ্যমে নাকি পরবর্তী সফরে এ রকম হুমকিই ইংল্যান্ডকে দেবে।

একটা নাক উঁচু ভাব নিয়েই টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। বাংলাদেশ এ অঙ্গনে ‘আমাদের চেয়ে অনেক পিছিয়ে’ এমনটিই তারা প্রকাশ করে তাদের ভাবভঙ্গিতে। বলাই বাহুল্য প্রথম দিন বেশি রান করতে না পারলে বাংলাদেশ ইংল্যান্ড থেকে প্রথম ইনিংসে খুব বেশি পিছিয়ে থাকবে না। সে ক্ষেত্রে দুই-তিনদিনের পুরোনো পিচে যদি সাকিব- তাইজুল-মিরাজরা দিতে পারেন মরণ কামড়, তাহলে বদলে যেতে পারে চিত্র। অন্তত প্রথম দিন শেষে ইংল্যান্ডকে চাপে রেখে ভালো সূচনাই করেছে টাইগাররা।

/আরএম/কেআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম