মিরাজের বাড়িতে উৎসবের রঙ

হেদায়েৎ হোসেন, খুলনা
২০ অক্টোবর ২০১৬, ২০:২৬আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২০:৩৫

মিরাজের বাড়িতে উৎসবের রঙ ঘড়ির কাঁটায় তখন বিকাল ৪টা ১২ মিনিট। মিরাজের খালিশপুরের বাসায় বসে খেলা দেখতে দেখতে জালাল হোসেন বলছিলেন, ‘অভিষেক টেষ্টে মিরাজ ৪ উইকেট পেয়েছে। ৫টাও পেয়ে যাবে ইনশাল্লাহ।’ মিরাজের বাবার কথাটা শেষ হতে না হতেই বোন রুমানা আক্তার মিম্মার উল্লাস ‘বাবা আরেকটা উইকেট, ৫টা  হয়ে গেল।’

মেহেদী হাসান মিরাজ। খুলনার উদীয়মান ও সম্ভাবনাময় এক ক্রিকেটার। যুব বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ আসরে স্বাগতিক বাংলাদেশকে ট্রফি এনে দিতে না পারলেও অধিনায়কত্ব ও ব্যক্তিগত খেলায় মুগ্ধ করেছিলেন ক্রিকেটপ্রেমিদের। সাফল্যের সেই ধারাবাহিতকায় তিনি এবার সুযোগ পেয়ে যান ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেষ্টে। শুধু দলে নয়, ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশেও সুযোগ হয়ে যায় এই অলরাউন্ডারের। আর সেই সুযোগটা কি চমৎকারভাবেই না কাজে লাগালেন তিনি। অভিষেকেই আলো ছড়িয়ে প্রথম দিনে নামের পাশে যোগ করেছেন ৫ উইকেট। প্রথম দিনের খেলায় টাইগাররা ইংল্যান্ডের ৭ উইকেট নিয়েছে, যার ৫টিই পেয়েছেন খুলনার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার বিকালে মিরাজের খুলনার খালিশপুরের বাসায় গিয়ে দেখা যায়, তার বাবা জালাল হোসেন, মা মিনারা বেগম, বোন রুমানা আক্তার মিম্ম, নানী খাদিজা বেগম, ছোট মামা রিয়াজ গাজী ও ফুফু কোহিনুর বেগম খেলা দেখছেন। মিরাজের প্রতিটি বলেই তাদের সে কি উল্লাস!

ছেলের খেলা নিয়ে জালাল হোসেন বলেছেন, ‘ছেলে টেষ্ট খেলছে, যেটা ওর স্বপ্ন ছিল। আজ তা বাস্তবে রূপ নিলো। অভিষেকে ও ভালোই করছে। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আস্থা অর্জন করছে। দেখে খুব ভালো লাগছে। এ ভালো লাগার অনুভূতি আসলে প্রকাশ করা কঠিন।’

মিরাজের মা মিনারা বেগম সকাল থেকেই ছেলের খেলা দেখছেন। ক্রিকেট খুব একটা না বুঝলেও টিভিতে ছেলেকে দেখার সুযোগটা হাতছাড়া করছেন না তিনি। নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি এভাবে, ‘ ছেলের খেলার সঙ্গে মাঠের দর্শকদের হৈচৈ দেখে বোঝাই যায় মিরাজ ভালো করছে। ও আরও ভালো করুক, দেশের সেরা খেলোয়াড় হোক-আল্লাহর কাছে সেই দোয়াই করি।’

বোন রুমানা আক্তার মিম্মা বলেন, ‘যুব বিশ্বকাপের খেলার চেয়েও এই টেষ্টের গুরুত্ব অনেক বেশি। টেষ্টের শুরুতেই এতটা ভালো করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার মনে হচ্ছে আমি ঘরে টিভির সামনে নয়, মাঠে বসেই খেলা দেখছি।’

মিরাজের চাচা মোঃ ইফসুফ জানিয়েছেন, ভাতিজার টেষ্ট অভিষেক উপলক্ষে পুরনো টিভি পাল্টে নতুন টিভি আনা হয়েছে।

/কেআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম