রাজ্জাকের পরামর্শও কাজে লাগিয়েছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২০ অক্টোবর ২০১৬, ২০:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২০:৫০

মিরাজ ও রাজ্জাক কেউ যখন সাফল্য পান, তার পেছনে কারও না কারও অবদান অবধারিতভাবেই থাকে। মেহেদী হাসান মিরাজ এর বাইরে নন। চট্টগ্রামে নিজের অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে অসাধারণ কীর্তি গড়ার পথে জাতীয় দলের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।

গত জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন তারা। রাজ্জাকের অধিনায়কত্বে প্রচুর বলও করতে হয়েছে মিরাজকে। আর তাই তো সংবাদ সম্মেলনে ‘বড় ভাই’ রাজ্জাককে ধন্যবাদ দিতেও ভুল করেনি তরুণ এই অলরাউন্ডার, ‘আমি যখন খুলনার হয়ে জাতীয় লিগে রাজ্জাক ভাইয়ের নেতৃত্বে খেলেছি, আমাকে তিনি অনেক পরামর্শ দিয়েছেন। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ উনি আমাকে অধিনায়ক হিসেবে অনেক গাইড করেছেন। এমনকি টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার পর আমাকে পরামর্শও দিয়েছেন।’

কি এমন পরামর্শ দিয়েছেন রাজ্জাক, শুনুন মিরাজের মুখেই, ‘‘তিনি আমাকে একটা কথাই বলেছেন, ‘জাতীয় লিগে যা করেছিস, ঠিক তাই এখানে করবি। ওখানে ৩০-৩৫ ওভার বল করবি, এক জায়গায় বল করবি। আলাদা কিছু করার দরকার নেই। শুধুমাত্র এক জায়গায় বল করবি।’ আমি এভাবেই বল করে সফল হয়েছি।’’

জাতীয় লিগে রাজ্জাকের সঙ্গে দুই পাশ থেকে ৩০-৩৫ ওভার বোলিং করেছেন মিরাজ। ওই অভিজ্ঞতা এখানে কাজ করেছে বলে জানান তিনি, ‘মানুষ অভ্যাসের দাস। আমি আর রাজ ভাই (রাজ্জাকের ডাক নাম) জাতীয় লিগে দুই পাশ থেকে ৩০-৩৫ ওভার বোলিং করেছি। ওটাই আমাকে সাহায্য করেছে ৩৩ ওভার বোলিং করতে।’

মিরাজের সাফল্যের কারিগর রাজ্জাকের কাছ থেকেও পরে শোনা গেল অনেক কথা। বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে বাঁহাতি স্পিনারের কাছে মিরাজ প্রসঙ্গে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আসলে মিরাজ এমনিতেই অনেক স্কিলফুল খেলোয়াড়। আমি শুধু ওকে বলেছি শুধু এক জায়গায় বল করতে, উইকেট না পেলেও যেন প্যানিক না হয়ে যায়, জায়গা না ছেড়ে দেয়। তাহলেই ভালো হবে। এতটুকুই।’

তিনি আরও যোগ করেন, ‘আমার দেখেই মনে হয়েছে ও ভালো খেলোয়াড়। সে কারণেই ওকে বেশি বোলিং দিতাম।’

খুলনার ছেলে রাজ্জাক, একই শহরের ছেলে মিরাজ। তার খেলা দেখে রাজ্জাকের উপলব্ধি, ‘মিরাজ এমনিতেই অনেক ভালো ক্রিকেটার। ৩০-৩৫ ওভার বল করা সহজ ব্যাপার নয়। তা ছাড়া ওকে অনেকদিন ধরেই জানি। বয়সভিত্তিক ক্রিকেট খেলে এসেছে। যেহেতু গোড়াটা ভালো, তাই ফিউচার ভালো হওয়ারই কথা। নিজের জায়গা থেকে যদি ঠিক থাকতে পারে, পরিশ্রম করতে পারে, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে সামনে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম