বাংলাদেশের টেস্ট নিয়ে অশ্বিনের টুইট

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৪:৫৩আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৫:০০

বাংলাদেশের টেস্ট নিয়ে অশ্বিনের টুইট বাংলাদেশ সফরের পরই ভারত সফরে যাবে ইংল্যান্ড। আর তাই বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের প্রথম টেস্টকে ভালোভাবেই অনুসরণ করছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যার প্রমাণ পাওয়া যাবে তার টুইটার অ্যাকাউন্ট থেকেই। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত টানা টুইট করেছেন তিনি। যেখানে অভিষেকে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজসহ তামিম, মাহমুদউল্লাহর দুর্দান্ত জুটি নিয়েও প্রশংসা ঝড়িয়েছে তার টুইটার অ্যাকাউন্ট। 

লাঞ্চের পর সাকিব মঈনের রিভিউ সংশ্লিষ্ট ওভার নিয়ে টুইট করেন অশ্বিন গতকাল লাঞ্চের পর সাকিব-মঈনের রিভিউ সংশ্লিষ্ট ওভার নিয়ে টুইট করে অশ্বিন লিখেছিলেন, ‘মধ্যাহ্নভোজের পর টেস্ট ক্রিকেটে এমন রোমাঞ্চকর ওভার আর দেখিনি।’

এরপরেই সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার খোঁচা মরে বলেছিলেন, ‘আমি জানি তুমি কেনও এতো রোমাঞ্চিত।’

অবশ্য খোঁচাটা যে আসন্ন সিরিজকে ঘিরে সেটা বোঝার বাকি না থাকলেও অশ্বিন বিষয়টি এড়িয়ে গিয়ে প্রশংসায় ভাসান মিরাজকে, ‘বুঝতে পারছি না কী বুঝাতে চাচ্ছেন। তবে ঠাট্টা বাদ দিয়ে একটা কথা বলি-এই অফ স্পিনার মেহেদী হাসান কিন্তু ভালো খেলছে।’

তামিম-মাহমুদউল্লাহকে নিয়েও টুইট করেছেন অশ্বিন অবশ্য আজকের দিনে তামিম-মাহমুদউল্লাহকে নিয়েও টুইট করেছেন অশ্বিন, ‘তামিম-মাহমুদউল্লাহর দুর্দান্ত জুটি। দুই দলের জন্যই এটি মহাগুরুত্বপূর্ণ পর্যায়।’

অবশ্য তার এই অনুসরণ যে আসন্ন সিরিজকে ঘিরে সেটি বলার অপেক্ষা না রাখলেও তাকে এই টুইটের পরই পাল্টা খোঁচা মেরেছেন স্বদেশি সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ- `ভাই আমাদের ম্যাচের টুইট করছো না, ঠিকই কিন্তু ওদের ম্যাচ দেখছো।’

শেবাগ খোঁচা মারলেও অশ্বিনের এই টেস্ট অনুসরণ যে ইংল্যান্ডের দুর্বলতা অনুসন্ধানের কৌশল তা ঠিকই বুঝতে পেরেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার বুচার!

/এফআইআর/         

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম