মুশফিকের আউটে দিনটা হলো না ‘শুধুই’ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৬, ১৭:৫০আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৮:০৫

হতাশ... সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি তামিম ইকবাল। তার ৭৮ রানে আউট হওয়ার আক্ষেপ নিশ্চয় থাকবে, তবে দ্বিতীয় দিনে সবচেয়ে বেশি পোড়াবে মুশফিকুর রহিমের আউট। দুর্দান্ত শুরুতে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া এই ব্যাটসম্যান আউট হয়েছেন যে শেষ বিকালে!

তিনি আউট না হলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটাও হয়ে থাকতো শুধুই বাংলাদেশের। দিন শেষ হওয়ার দুই ওভার আগে যে আউট হয়েছেন তিনি। তার প্যাভিলিয়নে ফেরার পর বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ২২১ রানে। তাতে স্বাগতিকরা প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে ৭২ রানে। ৩১ রানে অপরাজিত থাকা সাকিব আল হাসান তৃতীয় দিন শুরু করবেন ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামা শফিউলকে (০) সঙ্গী করে।

সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি তিনি। শেষ ম্যাচে অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন তিনি রানে ফেরার। ইংলিশদের বিপক্ষে শুরুটাও মন্দ ছিল না তার। যদিও ইনিংসটা বেশি দূর নিতে পারেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ৪৮ রান করে আউট হয়ে গেছেন তিনি বেন স্টোকসের বলে।

এর আগে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড আর মাত্র ৩৫ রান যোগ করে অলআউট হয়। ইংলিশদের প্রথম ইনিংসে ২৯৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। তামিম ইকবালকে সঙ্গী করে ইনিংস শুরু করা ইমরুল কায়েস খেলছিলেন দেখেশুনে। কিন্তু মঈন আলীর ঝড়ে হঠাৎই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। এই স্পিনার এক ওভারে ফেরার স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে। ইমরুল কায়েসকে বোল্ড করার পর আউট করেছেন মমিনুল হককেও। শুরুটা করেন ইমরুলকে দিয়ে, ইংলিশ স্পিনারের বলে সরাসরি বোল্ড হয়ে এই ওপেনার ফেরেন ২১ রান করে।

ইমরুলের আউটের ধাক্কা সামলানোর জন্য মাঠে আসেন মমিনুল। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান উল্টো আরও চাপ বাড়িয়ে ফেরেন প্যাভিলিয়নে। দুই বল পরই যে ওই মঈন আলীর বলে ক্যাচ দেন বেন স্টোকসের হাতে। রানের খাতাটা তখনো খোলা হয়নি মমিনুলের।

২ উইকেট হারিয়ে লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকদের হাল ধরেন তামিম ও মাহমুদউল্লাহ। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৯০ রান।  দলের স্কোর বাড়ানোর সঙ্গে নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন তামিম।  যদিও তার হাফসেঞ্চুরির পর আর মনোযোগ ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ।  রশিদের বলে স্লিপে রুটকে ক্যাচ দিয়ে ৩৮ রানে বিদায় নেন তিনি। এর পর মুশফিকের সঙ্গে জুটি গড়েন তামিম। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৪৪ রান।

শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন তামিম ইকবার। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করে হাফসেঞ্চুরির দিকেও এগোচ্ছিলেন বাংলাদেশি ওপেনার। যদিও পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে। গ্যারেথ ব্যাটির বলে তামিম ধরা পড়েছেন উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্ল্যাভসে। আউট হওয়ার আগে ১৭৯ বলে খেলেছেন ৭৮ রানের কার্যকরী ইনিংস।

তামিমের আউটের পর মুশফিক জুটি গড়েন সাকিবের সঙ্গে। চমৎকার ব্যাটিংয়ে এগিয়ে নিচ্ছিলেন দলের স্কোরও। দ্বিতীয় দিনের শেষ প্রান্তেও চলে এসেছিল জুটিটা, কিন্তু মুশফিকের ভুলে শেষ বিকালে বাংলাদেশে হারায় পঞ্চম উইকেট।

তার আগে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই উইকেট উৎসব করে বাংলাদেশ। দিনের প্রথম বলেই ক্রিস ওকসকে আউট করেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে ৩৬ রান করা ওকস ধরা পড়েন মমিনুল ইসলামের হাতে। খানিক পর এই তাইজুলই ফিরিয়েছেন আদিল রশিদকে (২৬)। আগের বলেই চার হাঁকানো ইংলিশ ব্যাটসম্যানকে দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন সাব্বির রহমান। শর্ট কাভারে ঝাপিয়ে বল তালুবন্দি করেন সাব্বির। তাতে ইংল্যান্ড হারায় নবম উইকেট। আর শেষটা করেছেন প্রথম দিনের নায়ক মেহেদী হাসান মিরাজ। স্টুয়ার্ট  ব্রডকে (১৩) উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্ল্যাভসবন্দি করিয়ে নিজের উইকেট সংখ্যা নিয়ে যান তিনি ৬-এ। আউটটা বাংলাদেশ পেয়েছে রিভিউ নিয়ে। ফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন মুশফিকুর রহিম। যেখানে দেখা যায় ব্রডের ব্যাটে হালকা ছোঁয়া লেগে বল জমা পড়েছিল মুশফিকের গ্ল্যাভসে।

অভিষেকে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে তিনি পেয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় দিনে আরও একটি উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করলেন ৮০ রানে ৬ উইকেট নিয়ে। আর প্রথম দিন উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় দিনের প্রথম দুই শিকার ছিল তাইজুলের। ৪৭ রান খরচায় তার উইকেট দুটি। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন মঈন আলী।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম