মুশফিকের আউটে তামিমের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২১ অক্টোবর ২০১৬, ১৮:৪৫আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৮:৪৯

মুশফিকের আউটে আক্ষেপ করলেন তামিম চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের বাকি ১৫ বল। ক্রিজে তখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু হঠাৎ করেই বেন স্টোকসের স্ট্যাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে দলের জন্য হতাশা তৈরি করে সাজঘরে ফেরেন মুশফিক। শেষ বিকালে মুশফিকের এই আউটটিতেই হতাশা ব্যক্ত করেছেন ওপেনার তামিম ইকবাল। তার বিশ্বাস মুশফিক ক্রিজে থাকলে দিনশেষে ভালো অবস্থানে থাকতো বাংলাদেশ, ‘আমাদের হাতে পাঁচটি উইকেট আছে। দুই দলই মোটামুটি সমান অবস্থায় আছে বলা যায়। আমরা যদি কালকে (তৃতীয় দিন) ভালো একটি সেশন পার করতে পারি তাহলে পরিস্থিতি আমাদের পক্ষে চলে আসবে। যদিও উইকেট ব্যাটিং করার জন্য সহজ নয়। যদি মুশফিক আউট না হতো, তাহলে আমরা নিশ্চিত বলতে পারতাম ভালো একটি দিন কাটিয়েছি।’

বিরতিতে যাওয়ার আগে আগে বাংলাদেশের উইকেটের পতন পুরনো অভ্যাস। যেখান থেকে চট্টগ্রাম টেস্টেও বের হয়ে আসতে পারেনি মুশফিক বাহিনী। শুক্রবার লাঞ্চের আগে মুমিনুল ও ইমরুল দ্রুত ফিরে যাওয়ার পর চা বিরতিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বাংলাদেশ হারিয়েছে গুরুত্বপূর্ণ হয়ে উঠা রিয়াদের উইকেট। এছাড়া শেষ বিকালে মুশফিকের বিদায়ে দলের মধ্যে তৈরি হয়েছে হতাশাও।

টেস্টের সহ-অধিনায়ক তামিম অবশ্য বিরতিতে উইকেট পরার বিষয়টিতে যথাযথ ব্যাখ্যা দিতে পারলেন না, ‘এর ব্যাখ্যা আমি কীভাবে দিব সেটা বুঝতে পারছি না। বিশেষ করে শেষ মুহূর্তে মুশফিকের আউটটা না হলে আমরা আরও ভালো পজিশনে থাকতেও পারতাম।’

তিনি আরও যোগ করেন, ‘চা বিরতির আগে রিয়াদ ভাই নট আউট থাকলে আমরা ভালো অবস্থানে থাকতাম। সত্যিই হতাশ লাগছে, মুশফিক যদি আউট না হতো তাহলে আমাদের জন্য বেশ ভালো একটি দিন যেত। এখনো ভালো দিন গেছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক