কামরুলে আশাবাদী ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৬, ১৯:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৫১

ইসলাম। ৪৭ রানে ব্যাটিং করা বেয়ারস্টোকে ক্লিন বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান রাব্বি। চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বির। প্রথম ইনিংসে ৮ ওভার বোলিং করে ৪১ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন তরুণ এই পেসার। খুব ভালো কোনও স্পেলও ছিল না। যদিও দ্বিতীয় ইনিংসে কিছুটা ছন্দে ফেরেন তিনি।

৬ষ্ঠ উইকেটে ভয়ানক হয়ে উঠা বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর মধ্যকার ১২৭ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম। ৪৭ রানে ব্যাটিং করা বেয়ারস্টোকে ক্লিন বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তিনি।

শনিবার তৃতীয় দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কামরুল প্রসঙ্গে ওয়ালশ বলেছেন, ‘কামরুল তার কাজটা ঠিকভাবেই করেছে। কামরুল একটি উইকেট পেয়েছে। আমি নিশ্চিত এই উইকেট তাকে ভালো বোলিং করার ব্যাপারে আরও আত্মবিশ্বাস যোগাবে।’

স্পিনাররা এই টেস্টে সফল হলেও পেসারদের নিয়ে আশাবাদী ওয়ালশ, ‘যখনই পেসারদের ডাকা হয়েছে, তখনই তারা অধিনায়ককে সহায়তা করেছে। তাদের নিয়ে আমি হতাশ নই। তারা আজকে অনেক ভালো বোলিং করেছে। কামরুলের অভিষেক ম্যাচ এটি। সব বিষয়ে তার অভিজ্ঞতা নেই। তারপরও আজকে বেশ কয়েকটা স্পেল দুর্দান্ত ছিল।’

/আরআই/এফআইআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম