বাংলাদেশ কোচের কণ্ঠে প্রথম ইনিংসের আফসোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৬, ১৯:৩৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:৩৯

বাংলাদেশ কোচের কণ্ঠে প্রথম ইনিংসের আফসোস চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার ৩৩ রান। অন্যদিকে ইংলিশদের চাই ২ উইকেট। আর তাই তো চট্টগ্রাম টেস্টের শেষ দিনটা বসে আছে রোমাঞ্চের ডালি সাজিয়ে।

যদিও ম্যাচটা এত টানটান উত্তেজনা হওয়ার কথা ছিল না। ইংলিশদের কোনঠাসা করে বাংলাদেশেরই এগিয়ে থাকার কথা ছিল। কিন্তু হয়নি প্রথম ইনিংসে শেষ ৫ ব্যাটসম্যানের ব্যর্থতায়। আর তাই তো ম্যাচের চতুর্থ দিন শেষে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মাহুতির জন্য আফসোস করলেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহের আফসোস করার যথেষ্ট কারণও আছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে ২২১ রান সংগ্রহ করে। সাকিব আল হাসান ৩১ ও শফিউল ইসলাম শূন্য রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে। সবারই প্রত্যাশা ছিল বাংলাদেশ ইংল্যান্ডের দেওয়া ২৯৩ রান ছাড়িয়ে যাবে। কিন্তু দিনের দ্বিতীয় বলে সাকিবে বাজে শট খেলে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আর ২৭ রান যোগ হতেই বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৮ রানে।

টাইগারদের পারফরম্যান্সে হাথুরুসিংহে খুশি হলেও প্রথম ইনিংসের আফসোস তার কণ্ঠে, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এমন কন্ডিমনে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলেছি। আমরা এখন যে অবস্থায় আছি প্রথম ইনিংসের ব্যাটিংয়ে ভালো করলে এর চেয়ে এগিয়ে থাকতে পারতাম। সেটা না হওয়াতে আমি কিছুটা হতাশ। প্রথম ইনিংসের বিষয়টি আমাদের মেনে নিতেই হচ্ছে।’

সাকিব দিনের দ্বিতীয় বলেই মঈন আলীকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান। সাকিবের এমন শটে গতকাল বোলিং কোচ কোর্টনি ওয়ালশ হতাশা ব্যক্ত করেছিলেন। আজ সোমবার হতাশা ঝড়ল প্রধান কোচ হাথুরুসিংহের কণ্ঠেও, ‘আমি নিশ্চিত ওই সময়ে সাকিব ওই শটটা না খেললে আরও ভালো খেলতে পারতো। এই আউট আমাদের জন্য ইতিবাচক কিছু দেয়নি। সব মিলিয়ে সত্যিই আমি হতাশ।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম